‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় কাজী, পটুয়াখালীতে এমপিওভুক্ত শিক্ষক—এক ব্যক্তির দুই দায়িত্ব নিয়ে বিতর্ক আমতলীতে ইসলামী আন্দোলন নেতার বাড়ির সামনে পরিচ্ছন্নতাকর্মীদের বিক্ষোভ! তালতলীতে বিষ প্রয়োগে তরমুজের চারা নষ্ট, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ আমতলীতে ঘরের মালামাল চুরির পর ইতালি প্রবাসীর স্ত্রীর মৃত্যু জনসচেতনতায় বরগুনায় জেলা তথ্য অফিসের ফ্যামিলি সমাবেশ বরগুনা কালেক্টরেট স্কুলে বর্ষ সমাপনী শিক্ষা উৎসব ও অভিভাবক সমাবেশ বরগুনায় সান প্রি-ক্যাডেট স্কুলের বিজ্ঞান মেলা ও ট্যালেন্ট শো-২০২৬ অনুষ্ঠিত বরগুনায় অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন বরগুনা সদর উপজেলার নবাগত এসি ল্যান্ড দীপক কুমার শীল বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগে অগ্রগতি পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন বরগুনার কৃতী সন্তান মাহফুজুর রহমান বরগুনায় বিশেষ ক্ষমতা আইনে আ. লীগ নেতা শিহাব ও সাবেক এমপি সুমিসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী

তালতলীতে বিষ প্রয়োগে তরমুজের চারা নষ্ট, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ

  • প্রকাশের সময় : Nov 26, 2026 ইং
তালতলীতে বিষ প্রয়োগে তরমুজের চারা নষ্ট, ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ ছবির ক্যাপশন: Watermelon seedlings damaged after alleged poisoning in Paschim Gabtali of Chhotabogi union in Taltali, Barguna.
ad728

তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে প্রায় দেড় লাখ টাকার তরমুজের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য মো. জাহিদ মোল্লার বিরুদ্ধে। জমি লিজ নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী চাষিরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইউপি সদস্য।

গত বুধবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার ছোটবগী ইউনিয়নের পশ্চিম গাবতলী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম গাবতলী এলাকার মতিউর রহমান খানের ৬ একর জমি লিজ নিয়ে তরমুজ চাষের প্রস্তুতি নেন পটুয়াখালীর গলাচিপা উপজেলার দুই চাষি শহীদ খান ও রিয়াজ গাজী। জমি প্রস্তুত করে সেখানে আগাম তরমুজের বীজ বপন করেছিলেন তাঁরা। চাষি ও জমির মালিকের অভিযোগ, একই জমি লিজ নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন স্থানীয় ইউপি সদস্য জাহিদ মোল্লা। তবে আগেই অন্য দুই চাষিকে জমি লিজ দেওয়ায় তাঁকে জমি দেওয়া সম্ভব হয়নি। এ নিয়ে বিরোধের জেরে চাষিদের হুমকি দেওয়া হয়েছিল বলে তাঁদের দাবি। পরে বুধবার রাতে জমিতে বিষ প্রয়োগ করে সব তরমুজের চারা নষ্ট করা হয়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তাঁরা।ভুক্তভোগী চাষি শহীদ খান ও রিয়াজ গাজী বলেন, অধিক লাভের আশায় আগাম তরমুজের চারা উৎপাদন করেছিলেন তাঁরা। আর মাত্র ১০ দিন পর চারাগুলো জমিতে রোপণের প্রস্তুতি ছিল। কিন্তু রাতের আঁধারে বিষ প্রয়োগ করে সব চারা নষ্ট করে দেওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন তাঁরা। তবে এ অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য মো. জাহিদ মোল্লা বলেন, মতিউর রহমানের সঙ্গে তাঁদের পারিবারিক বিরোধ রয়েছে। সেই বিরোধের জের ধরে তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। তিনি কখনোই ওই জমি লিজ নেওয়ার প্রস্তাব দেননি বলেও দাবি করেন।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

ad300