‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও প্রদর্শনী যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগে অগ্রগতি পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন বরগুনার কৃতী সন্তান মাহফুজুর রহমান বরগুনায় বিশেষ ক্ষমতা আইনে আ. লীগ নেতা শিহাব ও সাবেক এমপি সুমিসহ ৩২ জনের বিরুদ্ধে মামলা বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন বরগুনার কৃতী সন্তান মাহফুজুর রহমান

  • প্রকাশের সময় : Nov 26, 2026 ইং
পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হলেন বরগুনার কৃতী সন্তান মাহফুজুর রহমান ছবির ক্যাপশন: Mahfuzur Rahman Sabuj, newly appointed director of the Public Relations and Publications Division at Patuakhali Science and Technology University (PSTU), from Amtali in Barguna.
ad728

আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীর কৃতী সন্তান মো. মাহফুজুর রহমান সবুজ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন। দীর্ঘ সাড়ে ১৬ বছরেরও বেশি সময় একই বিভাগের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পর অবশেষে তিনি এ পদে দায়িত্ব পেলেন। গত ২৩ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত অফিস আদেশের মাধ্যমে তাঁকে এ দায়িত্ব প্রদান করা হয়। মাহফুজুর রহমান সবুজ ২০০৩ সালের ১১ জানুয়ারি পবিপ্রবির প্রথম জনসংযোগ কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে ২০০৮ সালে সহকারী পরিচালক এবং ২০১২ সালে উপ-পরিচালক পদে পদোন্নতি পান। অবশেষে পরিচালক হিসেবে নতুন দায়িত্ব লাভের মধ্য দিয়ে তাঁর দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটেছে।

বরগুনার আমতলী উপজেলায় জন্মগ্রহণকারী মাহফুজুর রহমান সবুজ আমতলী এ কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি এবং পটুয়াখালী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে বিএসএস (সম্মান) পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেন। পরবর্তী সময়ে একই বিষয়ে স্নাতকোত্তর এবং সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে তিনি জাতীয় দৈনিক দিনকাল ও দৈনিক মুক্তকণ্ঠ পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করেছেন। পাশাপাশি পটুয়াখালী প্রেসক্লাবের তিনবার নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্ম-অভিজ্ঞতা, সাংবাদিকতা ও সাংগঠনিক দক্ষতায় সমৃদ্ধ মাহফুজুর রহমান সবুজের এ অর্জনে বরগুনা ও আমতলীর মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর নতুন দায়িত্ব পালনের মধ্য দিয়ে পবিপ্রবির জনসংযোগ, তথ্য প্রচার ও প্রকাশনা কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

বরগুনার এ কৃতী সন্তানের পেশাগত জীবনের নতুন অধ্যায়ের সফলতা কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপের দাবি বরগুনা পৌরবাসীর:

জলাবদ্ধতা নিরসনে জরুরি পদক্ষেপের দাবি বরগুনা পৌরবাসীর:

ad300