ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

দখলমুক্ত ও খাল খননের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

  • প্রকাশের সময় : May 12, 2026 ইং
দখলমুক্ত ও খাল খননের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন ছবির ক্যাপশন: দখলমুক্ত ও খাল খননের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন
ad728
পাথরঘাটা উপজেলা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলা-এ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত, দখল ও দূষণের শিকার হওয়া ভৈরবরা খাল দখলমুক্ত ও পুনঃখননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (১১ মে) বিকাল ৪টায় পাথরঘাটা পৌরসভা-র ৯ নম্বর ওয়ার্ডের সায়াদাত নগর এলাকায় আয়োজিত এ মানববন্ধনে কৃষক, জেলে, শিক্ষক, সাংবাদিক, পরিবেশকর্মী, মসজিদের ইমামসহ তিন শতাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা খালটি দ্রুত দখলমুক্ত করে পুনরায় খননের দাবি জানান। একই সঙ্গে নদীর সঙ্গে খালের স্থায়ী সংযোগ নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, পরিবেশ রক্ষায় টেকসই উদ্যোগ বাস্তবায়ন এবং কৃষি ও বিশুদ্ধ পানি ব্যবহারে সরকারি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

তাদের দাবি, খালটি পুনঃখনন করা হলে এলাকার কৃষিকাজে ইতিবাচক প্রভাব পড়বে এবং প্রায় ২০ হাজারের বেশি মানুষ বিশুদ্ধ পানির সুবিধা পাবে। পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতা সমস্যাও অনেকাংশে কমে আসবে বলে তারা মনে করেন।

মানববন্ধনে পরিবেশকর্মী শফিকুল ইসলাম খোকন সঞ্চালনা করেন। বক্তব্য রাখেন পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলমগীর হাফেজ, পৌর যুবদলের সদস্য সচিব আল আমিন, উপজেলা শ্রমিক দলের সহসভাপতি মিজানুর রহমান, স্থানীয় বাসিন্দা মাসুমা বেগম, মিজান, হালিম মিয়া, অ্যাডভোকেট মিজানুর রহমান ও রিয়াজ হোসেন প্রমুখ।

মানববন্ধন শেষে স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ঋণের কথা বলে বাবার ২ একর জমি লিখে নেওয়ার অভিযোগ ছেল

বরগুনায় ঋণের কথা বলে বাবার ২ একর জমি লিখে নেওয়ার অভিযোগ ছেল

ad300