ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মশালা

  • প্রকাশের সময় : May 21, 2026 ইং
বরগুনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মশালা ছবির ক্যাপশন: বরগুনায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কর্মশালা
ad728
আতিকুর রহমান ইশতি, বার্তা সম্পাদক (দৈনিক শেষকথা): ইলিশ সম্পদ রক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ইলিশের পোনা নিধন বন্ধ, ছোট ফাঁসের অবৈধ জাল উৎপাদন নিয়ন্ত্রণ, নদ-নদীর নাব্যতা রক্ষা এবং জেলে সহায়তা কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ গ্রহণ এবং জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

আজ বৃহস্পতিবার (২১ মে ২০২৬) দুপুরে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মৎস্য অধিদপ্তর আয়োজিত “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা” বিষয়ক এক কর্মশালায় এসব কথা বলা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জিয়া উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা এবং সিভিলে সার্জন ডাঃ মোহাম্মদ আবুল ফাত্তাহ।
এছাড়াও বক্তব্য রাখেন কোস্টগার্ড পাথরঘাটা কন্টিনজেন্ট কমান্ডার মোঃ শাহজালাল, দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সভাপতি মাইনুল ইসলাম এবং কাকচিড়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মাহমুদ। এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক শেষ কথা পত্রিকার বার্তা সম্পাদক আতিকুর রহমান ইশতি ও জাতীয় অনলাইন bdnews24 এর সাংবাদিক আসাদুজ্জামানসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার জেলেদের উদ্দেশ্যে বলেন, “আগে জীবন, পরে জীবিকা। সমুদ্রে নিরাপদ এলাকায় অবস্থান করতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে গভীর সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকতে হবে। অপহরণের মতো ঘটনা ঘটলে পরিবারকে চরম দুর্ভোগ পোহাতে হয়।”

এছাড়াও তিনি বরগুনায় একটি মৎস্য জাদুঘর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন।

কর্মশালা শেষে বরগুনা জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭০ জন জেলের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে সরকারি খাল খননে বাধা: বিপাকে কৃষকেরা

তালতলীতে সরকারি খাল খননে বাধা: বিপাকে কৃষকেরা

ad300