ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

আমতলীতে সরকারি খালের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ!

  • প্রকাশের সময় : May 5, 2026 ইং
আমতলীতে সরকারি খালের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ! ছবির ক্যাপশন: আমতলীতে সরকারি খালের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ!
ad728
আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের সেকেন্দারখালী গ্রামে সরকারি খালের মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নীলগঞ্জ মৌজার সেকান্দারখালী গ্রামের কলাগাছিয়া সরকারি খালে সম্প্রতি এক্সকেভেটর (মাটি কাটার যন্ত্র) ব্যবহার করে ১০ থেকে ১৫ ফুট গভীর করে একাধিক স্থানে মাটি কাটা হয়েছে। অভিযোগ রয়েছে, এভাবে উত্তোলিত প্রায় ৪০ হাজার ঘনফুট মাটি ট্রাকে করে বিভিন্ন ইটভাটায় সরবরাহ করা হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, খালের অন্তত তিনটি স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। খালের দুই পাশে উত্তোলিত মাটির কোনো চিহ্ন নেই, যা থেকে ধারণা করা হচ্ছে সব মাটিই বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। এতে করে খালের স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ হুমকির মুখে পড়েছে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আব্দুর রাজ্জাক খান বলেন, “আমার দাগের মধ্যে খাল পড়েছে, তাই মাটি কেটে বিক্রি করেছি।”

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাফর আরিফ চৌধুরী জানান, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। তিনি বলেন, “সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় দ্রুত তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সরকারি বিধিমালা লঙ্ঘন ও দুর্নীতির দায়ে বরিশাল-বরগুনার দুই ভূ

সরকারি বিধিমালা লঙ্ঘন ও দুর্নীতির দায়ে বরিশাল-বরগুনার দুই ভূ

ad300