আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে ইয়াবা বিক্রি, সহায়তা ও পৃষ্ঠপোষকতার অভিযোগে চম্পা বেগমসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ -
গত ২৮ অক্টোবর বুধবার গ্রেপ্তারকৃতরা হলেন, ঘটখালী গ্রামের মো. মুছা মুসুল্লি (২১), মো. সোহেল খান (২৫), মো. বেল্লাল চৌকিদার (২৫) ও চম্পা বেগম। এ সময় সোহেল খানের কাছ থেকে ইয়াবা বিক্রির অর্থ হিসেবে ৬ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের দাবি, চম্পা বেগম মাদক কারবারে মদদ ও পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন।
দৈনিক শেষকথা Seshkatha News