ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় নিজ কন্যাকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড পিতা গ্রেফতার আমতলীতে জনবসতি ও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ গজের মধ্যে চলছে ইটভাটা! আমতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি জোরদারে বিশেষ কর্মশালা বরগুনায় বর্তমান সরকারের ইশতেহার ও জনসচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি সভা: বরগুনায় সমাজসেবা কর্মকর্তা পরিচয়ে এক নারীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ: তালতলীতে প্রতিপক্ষকে না পেয়ে পশুর ওপর বর্বরোচিত হামলা! বরগুনায় মা ও দুই শিশুকন্যাকে হত্যার বিচারের দাবিতে উত্তাল জনপদ ৪ জুন ২০২৬ রোজ বৃহস্পতিবার এর প্রকাশিত দৈনিক শেষকথা: বরগুনায় ব্যক্তিগত উদ্যোগে রাস্তা নির্মাণ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এ্যাডভোকেট মতিন বরগুনায় সাড়ে ৫ কোটি টাকার সড়কে অনিয়মের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে! পাথরঘাটায় কোস্ট গার্ডের অভিযানে ১২ জেলেসহ মৎস্য ও অবৈধ সরঞ্জাম জব্দ বরগুনায় জমির দলিল চাইতে গিয়ে পুলিশের এক ASI-এর হামলার শিকার এক নারী: কুয়াকাটার ভাড়া বাসায় বরগুনার এক যুবকের রহস্যজনক মৃত্যু: বরগুনার আমতলীতে জমি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ১১, ৩জনের অবস্থা আশঙ্কাজনক! এনবিআর কর্মকর্তা মো. সরোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: বরগুনার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান পলাতক আসামি ইলিয়াস ঢাকায় গ্রেফতার বরগুনা জেলা পরিষদ ডাকবাংলোয় মা ও দুই শিশুকন্যার লাশ! বরগুনার তালতলী উপজেলা কমপ্লেক্সে নিরাপত্তা বলয় ভেঙে সরকারি এসির যন্ত্রাংশ চুরি বরগুনায় গ্রাম আদালতের সেবার মানোন্নয়ন ও কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত বরগুনার আমতলীতে সেফটি ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুই শ্রমিকের মৃত্যু

তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী ও শ্বশুর গ্রেফতার

  • প্রকাশের সময় : Mar 25, 2026 ইং
তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী ও শ্বশুর গ্রেফতার ছবির ক্যাপশন: তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী ও শ্বশুর গ্রেফতার
ad728


নিজস্ব প্রতিবেদক: বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা হিসেবে ঝুলিয়ে রাখার চাঞ্চল্যকর ঘটনায় প্রধান দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এবং র‌্যাব-৭, সিপিসি-১ ফেনী ক্যাম্পের যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার (২৪ মার্চ) চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন বরগুনা জেলার তালতলী উপজেলার পশ্চিম অংকুজানপাড়া গ্রামের বাসিন্দা মো. ফরহাদ পহলান (৩০) ও তার পিতা আব্দুর রব পহলান (৬০)।

র‌্যাব জানায়, ভিকটিম আছিয়ার বিয়ের পর থেকেই তার স্বামী ফরহাদ পহলান যৌতুক হিসেবে ৩ লাখ টাকা দাবি করেন। মেয়ের সুখের কথা চিন্তা করে ভিকটিমের বাবা স্বর্ণালংকারসহ ২ লাখ টাকা এবং তিনটি গরু কিনে দেন। পরে বিদেশে যাওয়ার জন্য আরও ৩ লাখ টাকা দিয়ে তাকে বিদেশে পাঠানো হয়।

কিন্তু বিদেশে কাজ না করে দেশে ফিরে এসে ফরহাদ আবারও ভিকটিমের কাছে ২ লাখ টাকা দাবি করে এবং তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে।

গত ৬ মার্চ দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে ফরহাদ তার শ্বশুরকে ফোন করে জানায়, আছিয়া গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। পরে ভিকটিমের বাবা বাড়িতে গিয়ে দেখেন, আছিয়ার গলা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে ঘরের বারান্দায় খাটের ওপর শোয়ানো অবস্থায় রাখা হয়েছে।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব সূত্র জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করে। পরে গোপন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রামের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্

বরগুনায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্

ad300