আমতলী প্রতিনিধি: বরগুনার আমতলীতে মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ, কিশোর গ্যাং, বাল্যবিবাহ, ইভটিজিং এবং নারী ও শিশু নির্যাতনবিরোধী কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে আমতলী নতুন বাসস্ট্যান্ডে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। আমতলী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কবির উদ্দিন ফকিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আমতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিকুল ইসলাম মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন ও ওসি তদন্ত সঞ্জয় কুমার দত্ত। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও ব্যবসায়ীরা বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্যে তারিকুল ইসলাম মাসুদ বলেন, মাদক, সন্ত্রাস, অনলাইন জুয়া, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক ব্যাধি নির্মূলে সবাইকে সচেতন হতে হবে। এসব অপরাধ প্রতিরোধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
আমতলীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধবিরোধী কমিউনিটি পুলিশিং সভা
- প্রকাশের সময় : Oct 29, 2026 ইং
ছবির ক্যাপশন: আমতলীতে মাদক-সন্ত্রাস ও সাইবার অপরাধবিরোধী সভা
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News