ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বরগুনায় অবৈধ সিসা কারখানায় প্রশাসনের অভিযান: লাখ টাকা জরিমানা ও সিলগালা!

  • প্রকাশের সময় : Jul 12, 2026 ইং
বরগুনায় অবৈধ সিসা কারখানায় প্রশাসনের অভিযান: লাখ টাকা জরিমানা ও সিলগালা! ছবির ক্যাপশন: বরগুনার রূপালী ব্যাংক থেকে এখনো বেতন পাননি মাদ্রাসা শিক্ষক ও কর্মচারীরা!
ad728
নিজস্ব প্রতিবেদক: বরগুনার বিসিক শিল্প নগরীতে বৈধ প্রতিষ্ঠানের আড়ালে পরিচালিত একটি অবৈধ সিসা উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করেছে প্রশাসন। একই সঙ্গে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে কারখানার মালিককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গত রোববার (১২ জুলাই) স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বরগুনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাওন মজুমদার সুমন।

অভিযানকালে কারখানায় প্রয়োজনীয় পরিবেশগত অনুমোদন ছাড়াই পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিসা উৎপাদনের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে কারখানার মালিক জহিরুল ইসলামকে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি তাৎক্ষণিকভাবে সিলগালা করে দেওয়া হয়।

এছাড়া কারখানায় ব্যবহৃত সিসা উৎপাদনের সরঞ্জাম এবং উৎপাদিত সিসার নমুনা পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বৈধ ব্যবসার আড়ালে রাতের আঁধারে ওই কারখানায় সিসা গলানোর কাজ চলছিল। কারখানা থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া ও বর্জ্যের কারণে আশপাশের পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছিল। স্থানীয়দের দাবি, এ কারণে এলাকায় শ্বাসকষ্ট, চর্মরোগসহ বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছিল।

এদিকে, প্রশাসনের এ অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, পরিবেশকর্মী ও সাংবাদিকরা। তাদের মতে, অভিযোগের পর দ্রুত প্রশাসনিক পদক্ষেপ জনস্বার্থ রক্ষায় ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে ভবিষ্যতে যেন আর কোনো অবৈধ সিসা কারখানা গড়ে উঠতে না পারে, সে জন্য নিয়মিত তদারকি, কঠোর আইন প্রয়োগ এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

আমতলীতে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

ad300