বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারসংলগ্ন ১ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসা থেকে ফয়সাল (৪০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ফয়সালের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলায়। তিনি স্ত্রীকে নিয়ে ডৌয়াতলায় ভাড়া বাসায় বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ফয়সালের স্ত্রী দাবি করেন, তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল এবং তাঁকে মারধর করা হয়েছিল। পরে তিনি ঘরে ফিরে দরজা বন্ধ দেখতে পান। ডাকাডাকির পর ঘরের ভেতরে ফয়সালকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তবে এ ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি!
দৈনিক শেষকথা Seshkatha News