ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা আটক!

  • প্রকাশের সময় : Apr 3, 2026 ইং
পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা আটক! ছবির ক্যাপশন: পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা আটক!
ad728

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে রফিকুল ইসলাম সুমন (৩০) নামে এক সাবেক ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে পাথরঘাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ফরেস্টার অফিস ব্রিজসংলগ্ন একটি ভবনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় সেখান থেকে ভুয়া ফরম, আবেদনপত্র ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত রফিকুল ইসলাম সুমন “ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স” কোম্পানির সাইনবোর্ড ব্যবহার করে টিসিবি কার্ডের মাধ্যমে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের নামে কার্যক্রম পরিচালনা করছিলেন। এ লক্ষ্যে পহেলা এপ্রিল উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে আকৃষ্ট করা হয়।

পরদিন সকাল ১০টার দিকে ওই স্থানে শত শত নারী-পুরুষের সমাগম ঘটে। এ সময় বিভিন্ন কৌশলে প্রত্যেকের কাছ থেকে ২০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত নেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, এভাবে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে।

ঘটনাটি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে তাকে হেফাজতে নেয়।

জানা গেছে, রফিকুল ইসলাম সুমন বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন। এ ঘটনায় স্থানীয়দের পাশাপাশি বরগুনা জেলা ছাত্রদলের দুর্যোগ বিষয়ক সম্পাদক সাঈদ বেলালও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, এর পেছনে একটি প্রতারক চক্র সক্রিয় থাকতে পারে।

অভিযুক্ত সুমন দাবি করেন, খাদ্য সংকট মোকাবিলায় সহায়তা দেওয়ার উদ্দেশ্যেই তিনি এ উদ্যোগ নিয়েছিলেন। তবে তার বক্তব্যে অসংগতি থাকায় বিষয়টি নিয়ে সন্দেহ আরও ঘনীভূত হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, বিষয়টি তদন্তাধীন রয়েছে। যাচাই-বাছাই শেষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্

বরগুনায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্

ad300