‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা সদরঘাট মসজিদে দীর্ঘদিনের বিরোধ: হিসাব প্রকাশের দাবি মুসল্লিদের আমতলীতে সড়ক দুর্ঘটনায় আহত যুবদল নেতার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ আমতলীতে ডেঙ্গু প্রতিরোধে রেড ক্রিসেন্টের সচেতনতামূলক কার্যক্রম তালতলীতে সংবাদকর্মীর ফার্মেসিতে তালা: প্রাণনাশের হুমকি ও চাঁদা দাবির অভিযোগ! বেতাগীতে সড়ক ধসে বড় দুর্ঘটনার শঙ্কা পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ আমতলীতে বাস উল্টে ২৯ যাত্রী আহত, চালক-হেলপার পলাতক অনুমোদিত রুটের বাইরে ও ফিটনেসবিহীন বাস: বরগুনা-নাটোর দুর্ঘটনায় বিআরটিএর পদক্ষেপ কক্সবাজারে রিসোর্টে আগুন: স্ত্রীসহ ছয় স্বজনকে হারিয়ে বেঁচে ফিরলেন আশিকুল বেতাগীতে বিষখালী নদীতে অভিযান: ১,৫০০ মিটার অবৈধ জাল জব্দ ও জরিমানা বরগুনায় ডেঙ্গুর প্রকোপ: মশারি ব্যবহারে অনীহা ও স্বাস্থ্য বিভাগের সতর্কতা বরগুনায় ইয়াবা সেবনের দায়ে যুবকের ৩ মাসের কারাদণ্ড ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনই সরকারের বড় চ্যালেঞ্জ: চীফ হুইপ নূরুল ইসলাম মনি বরগুনায় ১৬ সাংবাদিককে ৮ লাখ টাকার অনুদানের চেক বিতরণ ২১ অক্টোবর ২০২৬ রোজ বুধবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা বরগুনার আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন তালতলীর টেংরাগিরি ইকোপার্কে ১৪টি হরিণ থেকে কমে এখন মাত্র ৩টি! বরগুনার গৌরীচন্না ইউনিয়নের বিভিন্ন মন্দির পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক আমতলীতে জেলেদের ৬ টন চাল আত্মসাতের অভিযোগ! বরগুনা সাইন্স সোসাইটির পাশে চিফ হুইপ নূরুল ইসলাম মণি (এমপি)

বঙ্গোপসাগর থেকে বরগুনার ৮ জেলেকে জীবিত উদ্ধার!

  • প্রকাশের সময় : Sep 25, 2026 ইং
বঙ্গোপসাগর থেকে বরগুনার ৮ জেলেকে জীবিত উদ্ধার! ছবির ক্যাপশন: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ছয় দিন ভেসে থাকার পর বরগুনার তালতলীর একটি মাছ ধরার ট্রলারসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।
ad728

বরিশাল প্রতিনিধি: দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে ছয় দিন ভেসে থাকার পর বরগুনার তালতলীর একটি মাছ ধরার ট্রলারসহ আট জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, তালতলী উপজেলার মৎস্য ব্যবসায়ী শহিদুল ইসলামের মালিকানাধীন ট্রলারটি গত ১৯ সেপ্টেম্বর মাছ ধরতে গিয়ে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এরপর উত্তাল সাগরে ছয় দিন ভেসে থাকার পর সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কোকিলমনি সংলগ্ন এলাকায় ট্রলারটির অবস্থান শনাক্ত হয়। পরবর্তীতে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ট্রলারটি মোবাইল নেটওয়ার্কের আওতায় এলে জেলেরা মালিককে বিষয়টি জানান। পরে খবর পেয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের কোকিলমনি ফাঁড়ির সদস্যরা অভিযান চালিয়ে ট্রলারসহ আট জেলেকে উদ্ধার করেন -

উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাদের ট্রলার মালিকের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনায় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহারের অভিযোগ!

বরগুনায় ফসলি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহারের অভিযোগ!

ad300