ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় বরগুনার নিহত ১ ও আহত ৫

  • প্রকাশের সময় : Apr 12, 2026 ইং
মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় বরগুনার নিহত ১ ও আহত ৫ ছবির ক্যাপশন: মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় বরগুনার নিহত ১ ও আহত ৫
ad728
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাত একটি যানবাহনের সঙ্গে সংঘর্ষে এক যাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গত শনিবার (১১ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে মুন্সিগঞ্জের দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, ঢাকা থেকে বরিশাল/কুয়াকাটাগামী ‘স্বপ্নতরী’ পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অজ্ঞাত একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাসুম বিল্লাহ (৩০) নামে এক যাত্রী নিহত হন।

নিহত মাসুম বিল্লাহ বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের বাসিন্দা। তিনি অসুস্থতার কারণে ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার সময় বাসের সামনের গ্লাস ভেঙে তিনি ছিটকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগামী বাস তাকে চাপা দেয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি স্ত্রী ও দুই বছরের এক কন্যা সন্তান রেখে গেছেন।

দুর্ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তারা হলেন—ঝালকাঠির কাওছার আহাম্মেদ (৩৩), বরগুনার তালতলীর আরাফাত (১৮), পটুয়াখালীর কলাপাড়ার মেহেদি (২০), বরগুনার আমতলীর সুমাইয়া (৩০) এবং মারুফা (১২)।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

দুর্ঘটনার পর ওই মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট অজ্ঞাত যানবাহনটি শনাক্তে হাইওয়ে পুলিশ কাজ করছে।

এদিকে, রোববার (১২ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় নিজ বাড়িতে জানাজা শেষে নিহত মাসুম বিল্লাহকে দাফন করা হয়েছে। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উপকূল উন্নয়নে সমন্বিত মহাপরিকল্পনা: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স

উপকূল উন্নয়নে সমন্বিত মহাপরিকল্পনা: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় স

ad300