ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন

  • প্রকাশের সময় : May 12, 2026 ইং
বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন ছবির ক্যাপশন: বরগুনায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উদযাপন
ad728
বরগুনা জেলায় আন্তর্জাতিক নার্স দিবস ২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

এবারের আন্তর্জাতিক নার্স দিবসের প্রতিপাদ্য ছিল— “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সের ক্ষমতায়ন”।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা জেলা প্রশাসকের কার্যালয়ের সুবর্ণজয়ন্তী সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা সদরের উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আজিজ, নার্সিং ইনস্টিটিউট বরগুনার ইন্সট্রাক্টর ইনচার্জ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা পরিষদ প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা ও সিভিল সার্জন আবুল ফাত্তাহ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার বলেন, “নার্সরা স্বাস্থ্য ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ। একজন নার্স শুধু সেবা দেন না, তিনি রোগীর মানসিক শক্তি হয়ে ওঠেন। আমাদের ভবিষ্যতের স্বাস্থ্য নিরাপত্তার জন্য নার্সদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও যথাযথ সম্মান নিশ্চিত করা অপরিহার্য।”

বক্তারা নার্সিং পেশার গুরুত্ব, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং নার্সদের ক্ষমতায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিবসটির আয়োজন শেষ হয়।

স্থান: নার্সিং ইনস্টিটিউট, বরগুনা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
তালতলীতে সড়ক সংস্কারে ঠিকাদারের গাফিলতিতে ১২ মাসেও এগোয়নি ২৫

তালতলীতে সড়ক সংস্কারে ঠিকাদারের গাফিলতিতে ১২ মাসেও এগোয়নি ২৫

ad300