‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধবিরোধী কমিউনিটি পুলিশিং সভা বামনায় পৃথক অভিযান: ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭ বরগুনায় ছয় দিনে ৫২৯ অভিযান: ২১৩ কিশোর-কিশোরী আটক, ২৬ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে রাজস্ব বাজেটের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বামনা থেকে বিদায় নিলেন মানবিক ইউএনও মোসাঃ নিকহাত আরা বরগুনার সাবেক এমপি শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি বেতাগী হাইস্কুলে ফাঁকি দেওয়ার চেষ্টা: রাস্তায় স্কুল ব্যাগ, দুর্ঘটনার শঙ্কা আমতলীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু বামনার ডৌয়াতলায় ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! বেতাগীতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আমতলীতে ইয়াবা বিক্রি ও পৃষ্ঠপোষকতার অভিযোগে চম্পা বেগমসহ গ্রেপ্তার ৪ বরগুনা শিক্ষা প্রকৌশল অফিসের ঠিকাদারি কাজ বণ্টনে জিয়া সিন্ডিকেট! সবুজ পাথরঘাটা গড়তে জেলা প্রশাসকের চারা বিতরণ, ফুটবল টুর্নামেন্ট ও স্বাস্থ্যসামগ্রী প্রদান পাথরঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত: বরগুনায় ৪০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার! বামনায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান, এক দিনে গ্রেপ্তার ২৫ জন বিলেতে বাংলা ভাষা বিস্তারে এম এ রহিমের অবদান, একুশে পদকের প্রত্যাশা

পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত:

  • প্রকাশের সময় : Jul 29, 2026 ইং
পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: ছবির ক্যাপশন: পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত:
ad728
পাথরঘাটা প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, টেকসই জীবিকা উন্নয়ন এবং পরিবেশবান্ধব মৎস্যচাষ সম্প্রসারণের লক্ষ্যে বরগুনার পাথরঘাটায় ১১৩ টি পুকুরে বিনামূল্যে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত করা হয়। গত বুধবার (২৯ জুলাই) বেলা ১১ টার দিকে রয়্যাল ড্যানিশ এম্বাসির অর্থায়নে ব্র্যাকের ক্লাইমেট অ্যান্ড এনভায়রনমেন্টাল ইনোভেশন প্রোগ্রাম -এর রেইন ফর লাইফ প্রকল্পের উদ্যোগে পাথরঘাটা সদর ইউনিয়নের উত্তর হাড়িটানা মোল্লাবাড়ি মসজিদসংলগ্ন একটি কৃষকের পুকুরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন পাথরঘাটা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক। এ সময় অন্যান্যের মধ্যে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী, হাঁড়িটানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল কুমার মিত্র, অবসরপ্রাপ্ত সার্জেন্ট আব্দুল বারী শিকদার, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও জলবায়ু গবেষক শফিকুল ইসলাম খোকন এবং ব্র্যাকের রেইন ফর লাইফ প্রকল্পের অপারেশন ম্যানেজার কৃষিবিদ মো. আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. হাসিবুল হক বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় জলবায়ু-সহনশীল মাছের চাষ এখন সময়ের দাবি। সঠিক প্রজাতি নির্বাচন, বৈজ্ঞানিক ব্যবস্থাপনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা গেলে উৎপাদন বৃদ্ধি ও টেকসই মৎস্যচাষ সম্ভব।” তিনি এ ধরনের সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান পাশাপাশি মৎস্যচাষিদের সরকারি প্রযুক্তিগত পরামর্শ গ্রহণের আহ্বান জানান।

শফিকুল ইসলাম খোকন বলেন, “জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। এ পরিস্থিতিতে জলবায়ু-সহনশীল মৎস্যচাষ খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানুষের আয় বৃদ্ধি এবং বিকল্প জীবিকার সুযোগ সৃষ্টি করবে।” তিনি স্থানীয় মৎস্যচাষিদের এ ধরনের উদ্যোগে সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। ব্র্যাকের রেইন ফর লাইফ প্রকল্পের অপারেশন ম্যানেজার কৃষিবিদ মো. আসাদুজ্জামান বলেন, “এই উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় উপকূলীয় জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, টেকসই মৎস্যচাষের প্রসার এবং স্থানীয় জলাশয়ের কার্যকর ব্যবহার নিশ্চিত করা হবে। এর ফলে মাছের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু-সহনশীল জীবিকা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।” তিনি আরও বলেন, রেইন ফর লাইফ -এর সহযোগিতায় পাথরঘাটা উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১ শত ১৩ টি নির্বাচিত কৃষকের পুকুরে, যার মোট আয়তন প্রায় ৪২ বিঘা, বিভিন্ন প্রজাতির জলবায়ু সহনশীল মাছের চার লক্ষাধিক পোনা অবমুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ১ লক্ষ ৯ হাজার ৮ শত টি মনোসেক্স তেলাপিয়া, ২ লক্ষ ৬০ হাজার ৪ শত টি নোনা টেংরা এবং ২৪ হাজার ২ শত টি তারা বাইমের পোনা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে ভাঙা সেতু সংস্কারে

বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে ভাঙা সেতু সংস্কারে

ad300