ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে ভাঙা সেতু সংস্কারে খুশি এলাকাবাসী

  • প্রকাশের সময় : Jul 24, 2026 ইং
বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে ভাঙা সেতু সংস্কারে খুশি এলাকাবাসী ছবির ক্যাপশন: বরগুনায় জনদুর্ভোগ কমাতে নিজস্ব অর্থায়নে ভাঙা সেতু সংস্কারে খুশি এলাকাবাসী
ad728
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ও ১০ নম্বর নলটোনা ইউনিয়নের চরপাড়া ও শিয়ালিয়া গ্রামের মধ্যবর্তী নলীরধন নদীর ওপর অবস্থিত দীর্ঘদিনের ভাঙা লোহার সেতুটি নিজস্ব অর্থায়নে মেরামত করে জনদুর্ভোগ লাঘবের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ বরগুনা জেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান খান। গত শুক্রবার (২৪ জুলাই) স্থানীয় কয়েকজন যুবককে সঙ্গে নিয়ে তিনি গাছের তক্তা ব্যবহার করে সেতুটির চলাচলযোগ্য অংশ সংস্কার করেন। প্রায় ১৫ বছরেরও বেশি সময় ধরে সেতুটি ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হতো এলাকাবাসীকে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সেতুটি সংস্কার না হওয়ায় শিক্ষার্থী, কৃষক, শ্রমজীবী মানুষসহ সাধারণ পথচারীরা চরম দুর্ভোগে পড়ছিলেন। বিশেষ করে বর্ষা মৌসুমে ঝুঁকি আরও বেড়ে যেত। এলাকাবাসী জানান, সরকারি উদ্যোগের অপেক্ষায় থাকতে থাকতে বছরের পর বছর কেটে গেলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে হাফিজুর রহমান খানের ব্যক্তিগত উদ্যোগে সেতুটি সাময়িকভাবে মেরামত হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। মো. হাফিজুর রহমান খান বলেন, “সেতুটি দীর্ঘদিন ধরে ভাঙা অবস্থায় পড়ে আছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কোমলমতি শিক্ষার্থীরা যাতে নিরাপদে স্কুলে যেতে পারে এবং সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে, সেই চিন্তা থেকেই নিজস্ব অর্থায়নে স্থানীয় যুবকদের নিয়ে গাছের তক্তা দিয়ে সেতুটি মেরামতের উদ্যোগ নিয়েছি।” তিনি আরও বলেন, “এটি কেবল একটি সাময়িক সমাধান। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, দ্রুত সময়ের মধ্যে সেতুটি নতুন করে নির্মাণ বা স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হোক, যাতে এলাকাবাসী নিরাপদে চলাচল করতে পারেন।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের বরগুনা জেলা তথ্য অফিস পরিদ

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালকের বরগুনা জেলা তথ্য অফিস পরিদ

ad300