ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

সুন্দরবনে বনদস্যুদের হাতে ৩৯ জেলে অপহরণ: মাথাপিছু দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি

  • প্রকাশের সময় : May 21, 2026 ইং
সুন্দরবনে বনদস্যুদের হাতে ৩৯ জেলে অপহরণ: মাথাপিছু দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি ছবির ক্যাপশন: সুন্দরবনে বনদস্যুদের হাতে ৩৯ জেলে অপহরণ: মাথাপিছু দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি
ad728
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: সুন্দরবনের উপকূলীয় এলাকার খাল থেকে দুই দিনে ৩৯ জেলেকে ধরে নিয়ে গেছে বনদস্যুরা।গত মঙ্গলবার ও বুধবার গভীর রাতে সুন্দরবনের কটকা এলাকা থেকে তারা অপহরণের শিকার হন। জিম্মি জেলেদের মধ্যে ১১ জন বরগুনার পাথরঘাটা উপজেলার এবং ২৮ জন ঝালকাঠির রাজাপুর উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। অপহৃতদের মুক্তিপণ হিসেবে জেলেপিছু দেড় লাখ টাকা দাবি করেছে দস্যুরা।

দস্যুতার সময় সুন্দরবনের খাল থেকে পালিয়ে আসা কয়েকজন জেলে বৃহস্পতিবার পাথরঘাটায় ফিরে সাংবাদিকদের কাছে এসব তথ্য জানান।

পাথরঘাটা সদর ইউনিয়নের রুহিতা গ্রামের ট্রলারমালিক কালাম মিয়া জানান, সুন্দরবনের কটকা স্টেশনের কেওড়াতলা এলাকায় মঙ্গলবার রাতে বাধা জালের কয়েকটি ট্রলার অবস্থান করছিল। রাত সাড়ে ৯টার দিকে বড় ভাই জাহাঙ্গীর বাহিনী ওরফে কাটুন বাহিনীর সশস্ত্র সদস্যরা সেখানে হামলা চালায়। ২৫ থেকে ৩০ জন দস্যুর সবার হাতেই বিদেশি অস্ত্র ছিল।

তিনি বলেন, প্রথমে দস্যুরা তার ট্রলার লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় কয়েকজন জেলে খালে ঝাঁপ দিয়ে পালিয়ে আসতে সক্ষম হলেও অন্য চার জেলেসহ ট্রলারটি আটক করা হয়। পরে দুটি ট্রলারে ভাগ হয়ে দস্যুরা আরও চারটি ট্রলার জব্দ করে। প্রত্যেক ট্রলার থেকে রসদ সামগ্রীসহ ১২ জন জেলেকে তুলে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে। বুধবার রাতেও একইভাবে আটটি ট্রলার থেকে আরও ২৭ জন জেলেকে অপহরণ করা হয়।

এদিকে কয়েকটি জেলে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে কল এসেছে। জেলেপিছু দেড় লাখ টাকা দাবি করছে দস্যুরা। তবে নিরাপত্তার কারণে কোনো পরিবারই নাম প্রকাশে রাজি হননি। তাদের আশঙ্কা, তথ্য প্রকাশ পেলে অপহৃতদের ওপর নির্যাতন চালাতে পারে দস্যুরা।

পাথরঘাটা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছগির আলম জানান, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি অপহৃত জেলেদের বিষয়ে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। তিনি আশা প্রকাশ করেন, দুয়েক দিনের মধ্যেই জেলেদের উদ্ধার করা সম্ভব হবে।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অপহরণের খবর পেয়ে পুলিশ তথ্য সংগ্রহ করছে।

এদিকে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া সেলের একটি সূত্র জানিয়েছে, ঘটনাস্থল কোস্টগার্ড পশ্চিম জোন মোংলার আওতাধীন। ইতোমধ্যে অপহৃত জেলেদের উদ্ধারে দুটি দল কাজ শুরু করেছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস পাল জানান, অপহৃত জেলেদের উদ্ধারে বিভিন্ন বাহিনীর সদস্যরা সুন্দরবনে অভিযান পরিচালনা করছেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাইকের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে বরগুনায় মানববন্ধন

বাইকের ওপর আরোপিত কর প্রত্যাহারের দাবিতে বরগুনায় মানববন্ধন

ad300