ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে বরগুনায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ

  • প্রকাশের সময় : Jun 17, 2026 ইং
স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে বরগুনায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ ছবির ক্যাপশন: স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে বরগুনায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ
ad728
বরগুনায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের উদ্বোধন: ২৭৮ উপকারভোগীর মধ্যে বিতরণ
বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগীতে স্বাবলম্বী পরিবার গড়ার প্রত্যয়ে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বেতাগী উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠানে বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মনি। বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, বরিশাল বিভাগীয় সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম এবং বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক নজরুল ইসলাম মোল্লা। ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বরগুনার সিভিল সার্জন ডাঃ আবুল ফাত্তাহ, পুলিশ সুপার মোঃ কুদরত-ই-খুদা ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অনিমেষ বিশ্বাস। বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আবু জাফর সালেহ, সাবেক সভাপতি সোহেল হাফিজসহ সাংবাদিক ইউনিয়নের প্রতিনিধিরা এবং স্থানীয় নেতাকর্মী এবং উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. নুরুল ইসলাম মণি বলেন, 'ফ্যামিলি কার্ড কার্যক্রমের মাধ্যমে প্রতিটি পরিবারের একটি সমন্বিত তথ্যভাণ্ডার গড়ে তোলা সম্ভব হবে। এর ফলে সরকারি সহায়তা ও বিভিন্ন সামাজিক সেবা প্রকৃত উপকারভোগীদের কাছে আরও দ্রুত ও সঠিকভাবে পৌঁছে দেওয়া যাবে।'

কর্মসূচির অংশ হিসেবে বেতাগী উপজেলার বিবিচিনি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ২৭৮ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমকে সামাজিক নিরাপত্তা ও জনসেবার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন বক্তারা।

বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও অসচ্ছল পরিবারগুলোকে স্বাবলম্বী করে তুলতে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এফিডেভিট জালিয়াতি: আমতলীতে ছাত্রলীগ নেতাকে অর্থদণ্ড!

এফিডেভিট জালিয়াতি: আমতলীতে ছাত্রলীগ নেতাকে অর্থদণ্ড!

ad300