‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমতলীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধবিরোধী কমিউনিটি পুলিশিং সভা বামনায় পৃথক অভিযান: ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৭ বরগুনায় ছয় দিনে ৫২৯ অভিযান: ২১৩ কিশোর-কিশোরী আটক, ২৬ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে রাজস্ব বাজেটের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত বামনা থেকে বিদায় নিলেন মানবিক ইউএনও মোসাঃ নিকহাত আরা বরগুনার সাবেক এমপি শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দ পাথরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি বেতাগী হাইস্কুলে ফাঁকি দেওয়ার চেষ্টা: রাস্তায় স্কুল ব্যাগ, দুর্ঘটনার শঙ্কা আমতলীতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ পাথরঘাটায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত পাথরঘাটায় ট্রলার ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলের মৃত্যু বামনার ডৌয়াতলায় ভাড়া বাসা থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার! বেতাগীতে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত আমতলীতে ইয়াবা বিক্রি ও পৃষ্ঠপোষকতার অভিযোগে চম্পা বেগমসহ গ্রেপ্তার ৪ বরগুনা শিক্ষা প্রকৌশল অফিসের ঠিকাদারি কাজ বণ্টনে জিয়া সিন্ডিকেট! সবুজ পাথরঘাটা গড়তে জেলা প্রশাসকের চারা বিতরণ, ফুটবল টুর্নামেন্ট ও স্বাস্থ্যসামগ্রী প্রদান পাথরঘাটায় জেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত: বরগুনায় ৪০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেফতার! বামনায় কিশোর গ্যাংবিরোধী পুলিশের সাঁড়াশি অভিযান, এক দিনে গ্রেপ্তার ২৫ জন বিলেতে বাংলা ভাষা বিস্তারে এম এ রহিমের অবদান, একুশে পদকের প্রত্যাশা

বরগুনায় ছয় দিনে ৫২৯ অভিযান: ২১৩ কিশোর-কিশোরী আটক, ২৬ মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : Oct 29, 2026 ইং
বরগুনায় ছয় দিনে ৫২৯ অভিযান: ২১৩ কিশোর-কিশোরী আটক, ২৬ মাদক কারবারি গ্রেপ্তার ছবির ক্যাপশন: বরগুনায় ছয় দিনে ৫২৯ অভিযান, আটক ২১৩ কিশোর-কিশোরী!
ad728

বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনায় মাদক ও অপরাধবিরোধী বিশেষ অভিযানে ছয় দিনে ২১৩ জন কিশোর-কিশোরীকে আটক করে কাউন্সেলিংয়ের মাধ্যমে অভিভাবকদের জিম্মায় দিয়েছে জেলা পুলিশ। একই সময়ে মাদকবিরোধী অভিযানে ২৬ জনকে গ্রেপ্তার এবং ৭৩০ পিস ইয়াবা, ৪ কেজি ১৮০ গ্রাম গাঁজা ও আট পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) বিকেলে বরগুনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান এসব তথ্য জানান। পুলিশ জানায়, গত ২৩ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) মোট ৫২৯টি অভিযান পরিচালনা করে। এ সময় ১৯টি মাদক মামলায় ২৯ জনকে আসামি করা হয়। অভিযানে মাদক বিক্রির টাকা জব্দ করা হয়েছে।

এদিকে, বরগুনা জেলা পরিষদের ডাকবাংলো থেকে মা ও তাঁর দুই শিশুকন্যার মরদেহ উদ্ধারের ঘটনায় ঋণের চাপ ও আর্থিক সংকটকে সম্ভাব্য কারণ হিসেবে দেখছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করে স্ত্রী ও দুই সন্তানকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছেন মামলার বাদী স্বামী দুলাল চন্দ্র বিশ্বাস। সংবাদ সম্মেলনে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান জানান, সিসিটিভি ফুটেজ, সাক্ষ্যপ্রমাণ ও ময়নাতদন্তের প্রতিবেদন পর্যালোচনা করে তদন্ত এগিয়ে নেওয়া হয়েছে। শিগগিরই আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে। ৩ মার্চ ২০২৬ ডাকবাংলোর তৃতীয় তলার দুটি কক্ষ থেকে ইতি রানী বিশ্বাস (৩৪) এবং তাঁর দুই মেয়ে আরাধ্যা (১২) ও অনুরাধার (৩) মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পরিবারটির মোট ঋণের পরিমাণ ছিল ৪ লাখ ৭ হাজার ৭২৩ টাকা। ঋণের কিস্তি ও সংসারের আর্থিক অনটন ইতি রানীর হতাশার কারণ হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ। ময়নাতদন্তের তথ্য অনুযায়ী, ইতি রানীর মৃত্যু বেঞ্জোডায়াজেপিন- জাতীয় রাসায়নিকের বিষক্রিয়ায় হয়েছে বলে উল্লেখ রয়েছে। দুই শিশুর ক্ষেত্রে রাসায়নিকের বিষক্রিয়ার পাশাপাশি আঘাতজনিত শ্বাসরোধের তথ্য পাওয়া গেছে। পুলিশের প্রাথমিক ধারণা, ইতি রানী দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করে থাকতে পারেন।

অন্যদিকে, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় অবমাননাকর ও উসকানিমূলক পোস্ট প্রকাশের অভিযোগে তপন চন্দ্র (৪০) নামের এক ব্যক্তিকে ঢাকার মিরপুরের কল্যাণপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার করা হয়। তপন চন্দ্র বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পাতাকাটা গ্রামের বাসিন্দা। এ সময় তাঁর ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত চলমান।

বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও অপরাধ দমন, কিশোর অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বামনায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বামনায় ৫ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ad300