বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের দক্ষিণ রামনা সড়কে দ্রুতগতির একটি অটোর চাপায় ৮ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার (২ আগস্ট) বিকেল আনুমানিক ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি দিলীপের কন্যা।
স্থানীয়দের ভাষ্য, সড়কে চলাচলের সময় বেপরোয়া গতির একটি অটো শিশুটিকে চাপা দিলে অটোর চাকা তার মুখমণ্ডলের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম বিরাজ করছে। দক্ষিণ রামনা গ্রামসহ আশপাশের এলাকায়ও নেমে এসেছে শোকের ছায়া।
দৈনিক শেষকথা Seshkatha News