বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে বিষখালী নদীর তীরে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন ৬১ বছর বয়সী বিধবা কাজল বেগম। স্বামী মারা যাওয়ার প্রায় ১৯ বছর পরও দারিদ্র্য ও নানা প্রতিকূলতার সঙ্গে লড়াই করে বেঁচে আছেন তিনি। স্বামীর মৃত্যুর পর বাবার বাড়ির ভিটায় থাকা ছোট ঘরটিই তাঁর একমাত্র আশ্রয়। বর্তমানে ঘরটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। নেই চলাচলের উপযুক্ত রাস্তা; তার ওপর জোয়ারের পানিতে প্লাবিত হয় বসতভিটা। আর্থিক অসচ্ছলতার কারণে ঘরটি মেরামত বা নতুন করে নির্মাণ করার সামর্থ্যও নেই তাঁর। কাজল বেগমের আকুতি, নিরাপদে বাকি জীবন কাটানোর জন্য তাঁর একটি বসবাসযোগ্য ঘর প্রয়োজন। এ অবস্থায় তাঁর পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ব্যক্তি, মানবিক সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন তিনি।
বেতাগীতে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছেন বিধবা কাজল বেগম
- প্রকাশের সময় : Oct 26, 2026 ইং
ছবির ক্যাপশন: বরগুনার বেতাগী পৌরসভার বিষখালী নদীর তীরে জরাজীর্ণ ও জোয়ারের পানিতে প্লাবিত ঘরে মানবেতর জীবনযাপন করছেন ৬১ বছর বয়সী বিধবা কাজল বেগম।
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News