❝শারদীয় দুর্গোৎসব–২০২৬❞
বরগুনা জেলা প্রতিনিধি: ‘এ দেশে কোনো সংখ্যালঘু নেই, ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—সাম্প্রদায়িক সম্প্রীতির এই বার্তা দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য আলহাজ্ব নুরুল ইসলাম মণি -
গত শুক্রবার (১৬ অক্টোবর) রাত ৮টার দিকে বরগুনা সার্বজনীন আখড়াবাড়ি দুর্গামন্দিরে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর উদ্বোধন করেন তিনি। পূজামণ্ডপ পরিদর্শন ও উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চিফ হুইপ। বক্তব্যে নুরুল ইসলাম মণি সনাতন ধর্মাবলম্বীদের উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানান। তিনি বলেন, বরগুনার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি জেলার মন্দিরগুলোর উন্নয়নে বিশেষ বরাদ্দ দেওয়া এবং পূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা এবং জেলা বিএনপির সদস্যসচিব এস এম হুমায়ূন হাসান শাহীন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ কুদরত-ই-খুদা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) অনিমেষ বিশ্বাস, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নুরুল আমিন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ১০নং নলটোনা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান শফিকুজ্জামান মাহফুজ, কেন্দ্রীয় যুবদল নেতা অ্যাডভোকেট মুরাদ খান, বিএনপি নেতা অ্যাডভোকেট মুহা. রুহুল আমীন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাবেদুল ইসলাম জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ওয়াসিম রেজা, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সানাউল্লাহ সানি, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নাবিল, সহ-সাংগঠনিক সম্পাদক সাইম ইসলাম রাব্বি, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাজিবুল ইসলাম সোহেলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা। অনুষ্ঠানে বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, আখড়াবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলীপ কর্মকার, বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। মন্দির কমিটির পক্ষ থেকে চিফ হুইপ নুরুল ইসলাম মণিকে ফুল ও উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়।
দৈনিক শেষকথা Seshkatha News