বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলায় নবম জাতীয় পে-স্কেল ২০২৬-এর বেতন নির্ধারণসংক্রান্ত কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা হিসাবরক্ষণ কার্যালয়ের ব্যবস্থাপনায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার সকল সরকারি দপ্তরের ডিডিওরা (ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসার) অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মুহা. সাদ্দাম হোসেন। কর্মশালার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. আহসান কবির।
কর্মশালায় নবম জাতীয় পে-স্কেল ২০২৬-এর বেতন নির্ধারণসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
দৈনিক শেষকথা Seshkatha News