‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাথরঘাটায় নারী ও শিশু উন্নয়ন বিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক বরগুনায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ-কৃষক লীগের দুই নেতাসহ সাবেক কাউন্সিলর গ্রেপ্তার! বরগুনায় জমি বিরোধে বিধবা নারীর বাছুরকে কুপিয়ে জখমের অভিযোগ! বরগুনা সদরে মাদকবিরোধী অভিযান: ২১ পিস ইয়াবাসহ আটক ১ আমতলীতে ফেরিতে পেট্রল ঢেলে আগুন দেওয়ার চেষ্টা! আমতলীতে নূরজাহান স্মৃতি পাঠাগারের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ডিসি তাছলিমা আক্তার বরগুনায় ভবন নির্মাণ আটকে থাকায় বারান্দায় চলছে পাঠদান! কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা! বরগুনা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের আলোচনা সভা গোপালগঞ্জের বৃদ্ধাশ্রমে বরগুনার গীতা রানী: জীবনসায়াহ্নে প্রবীণ সংকট বরগুনা জেনারেল হাসপাতালে রোগীদের স্বস্তি ও সুপেয় পানির ব্যবস্থায় পাশে দাঁড়াল পূবালী ব্যাংক আমতলীতে চার শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক ক্লাব ও মাল্টিমিডিয়া ক্লাসরুমের উদ্বোধন বরগুনায় শিক্ষার্থীকে গাছে উঠতে বাধ্য করার অভিযোগে শিক্ষক জব্বার সাময়িক বরখাস্ত! বরগুনায় শুরু হলো অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কোর্স নতুন রেট শিডিউলের দাবিতে বরগুনায় ঠিকাদারদের মানববন্ধন: আকস্মিক পরিদর্শনে আমতলী হাসপাতালে জেলা প্রশাসক: সেবার মান নিয়ে কঠোর নির্দেশনা পাথরঘাটায় বখাটে রফিকের উৎপাতে এলাকাবাসী অতিষ্ঠ! বরগুনায় মধ্যরাতে পুলিশ লাইনের সামনে বিআরটিসি বাসে আগুন! আমতলীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২! দুর্নীতিতে জড়িত কেউ ছাড় পাবে না: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

বরগুনার হোগলাপাশা কলেজে শিক্ষার বদলে গরু-ছাগলের বসবাস: ১১ কলেজে পাসের হার শূন্য

  • প্রকাশের সময় : Nov 7, 2026 ইং
বরগুনার হোগলাপাশা কলেজে শিক্ষার বদলে গরু-ছাগলের বসবাস: ১১ কলেজে পাসের হার শূন্য ছবির ক্যাপশন: রগুনার হোগলাপাশা কলেজে শিক্ষার বদলে গরু-ছাগলের বসবাস!
ad728

বরিশাল শিক্ষা বোর্ডের ১১ কলেজে কেউ পাস করেননি: অস্তিত্বহীন শিক্ষাকার্যক্রম

বরিশাল প্রতিনিধি: বরিশাল  শিক্ষা বোর্ডের অধীন ১১টি কলেজে চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে সাতজন পরীক্ষায় অংশ নেননি। শিক্ষক সংকট, শিক্ষার্থী অনুপস্থিতি, অবকাঠামোগত দুরবস্থা ও পরিচালনাগত সমস্যায় কলেজগুলোর শিক্ষা কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।

এসব কলেজের মধ্যে বরগুনার পাথরঘাটা উপজেলার হোগলাপাশা কলেজের অবস্থা সবচেয়ে করুণ। সাত কক্ষের ভবন থাকলেও অধিকাংশ কক্ষের দরজা-জানালা নেই। কোথাও গরু-ছাগল রাখা হয়, কোথাও পড়ে আছে পরিত্যক্ত বইপত্র। শিক্ষক-শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতিও নেই। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১১টি প্রতিষ্ঠানের অধিকাংশই এমপিওভুক্ত নয়। ফলে শিক্ষকরা বেতন না পাওয়ায় কলেজে আসেন না এবং শিক্ষার্থী ভর্তিতেও অনাগ্রহ তৈরি হয়েছে। কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের কলেজ শাখায় শিক্ষক না থাকায় এসএসসি পাস করা শিক্ষার্থীরা অন্য প্রতিষ্ঠানে ভর্তি হচ্ছেন।

এদিকে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, কলেজগুলোর মানোন্নয়নে আগে একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। এবার ১০ নভেম্বরের মধ্যে জবাব চেয়ে নোটিশ দেওয়া হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জবাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানিয়েছেন বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক জসিম উদ্দিন। দীর্ঘদিন ধরে এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে স্থবিরতা থাকলেও কার্যকর পদক্ষেপের অভাবে শিক্ষার পরিবেশ ফিরছে না।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২

আমতলীতে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ২

ad300