বিশেষ প্রতিবেদন: সোশ্যাল মিডিয়ায় ফানি ভিডিও তৈরি করে ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি আর্থিক সাফল্য অর্জন করেছেন বরগুনার জাফর তালুকদার। তার একটি ভিডিও থেকে আয় হয়েছে সর্বোচ্চ ৭ লাখ টাকা, আর একটি ভিডিও পেয়েছে প্রায় ৩ কোটি ৬০ লাখ ভিউ। এটিএন নিউজকে জাফর জানান, 'মির জামাল' নামক এক সাংবাদিক বন্ধুর পরামর্শে কনটেন্ট তৈরি শুরু করেন তিনি। প্রথম তিন মাস তেমন সাড়া না পেলেও হাল না ছেড়ে কাজ চালিয়ে যান। একপর্যায়ে ভাইরাল হয় তার ভিডিও, বাড়তে থাকে পরিচিতি ও আয়। প্রথমবার ফেসবুক থেকে ৭ লাখ টাকা আয় করে নিজের জন্য নতুন মোবাইল ফোন ও দুটি গরু কেনেন তিনি। তবে এ সাফল্যের পথে ছিল নানা প্রতিবন্ধকতা। সম্প্রতি তার ফেসবুক পেজ হ্যাক হওয়ার পর সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মনিটাইজেশন। পেজ ফিরে পেলেও এখনো আয় চালু হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। প্রতিকূলতা পেরিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বরগুনার জাফর তালুকদারের এই সাফল্য এখন এলাকায় আলোচনার বিষয়।
কন্টেন্ট ক্রিয়েট করেই লাখপতি বরগুনার জাফর তালুকদার: এক ভিডিওতে আয় ৭ লাখ টাকা!
- প্রকাশের সময় : Nov 9, 2026 ইং
ছবির ক্যাপশন: সোশ্যাল মিডিয়ার এক কন্টেন্টে লাখপতি বরগুনার জাফর তালুকদার!
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News