ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বামনায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে চারা ও সার বিতরণ

  • প্রকাশের সময় : Jun 29, 2026 ইং
বামনায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে চারা ও সার বিতরণ ছবির ক্যাপশন: বামনায় কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, কৃষকদের মাঝে চারা ও সার বিতরণ
ad728
বামনা প্রতিনিধি (বরগুনা) : "কৃষিই সমৃদ্ধি" প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার বামনা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৯৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উন্নত জাতের বীজ, চারা ও রাসায়নিক সার বিতরণ করা হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি খরিপ-২ মৌসুমে কৃষকদের মাঝে উফশী ও রোপা আমন ধানের বীজ, হাইব্রিড মরিচের বীজ, গ্রীষ্মকালীন সবজির বীজ এবং বিভিন্ন ফলজের মোট ৫ হাজার ২৫০টি উন্নত জাতের চারা বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় রাসায়নিক সারও সরবরাহ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. ফারজানা তাসমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. নিকহাত আরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. শাকিল আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন হাওলাদার এবং বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. হুমায়ুন কবির।

বক্তারা বলেন, কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। সময়মতো উন্নত মানের বীজ, চারা ও সার সরবরাহের মাধ্যমে কৃষকদের উৎপাদন ব্যয় কমবে এবং ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে, যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং উপকারভোগী কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে কৃষকদের হাতে পর্যায়ক্রমে প্রণোদনার চারা ও সার তুলে দেওয়া হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরা উপজেলা পরিষদ চত্বরে একটি উন্নত জাতের নারকেল চারা রোপণ করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

বরগুনায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা

ad300