ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

এফিডেভিট জালিয়াতি: আমতলীতে ছাত্রলীগ নেতাকে অর্থদণ্ড!

  • প্রকাশের সময় : Apr 7, 2026 ইং
এফিডেভিট জালিয়াতি: আমতলীতে ছাত্রলীগ নেতাকে অর্থদণ্ড! ছবির ক্যাপশন: এফিডেভিট জালিয়াতি: আমতলীতে ছাত্রলীগ নেতাকে অর্থদণ্ড!
ad728
বরগুনার আমতলীতে এফিডেভিট করতে এসে জাল প্রত্যয়নপত্র দাখিলের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক এক নেতাকে অর্থদণ্ড দিয়েছেন আদালত।

গত সোমবার (৬ এপ্রিল) আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ইফতি হাসান ইমরান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন আমতলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও আমতলী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নুরুজ্জামান (৩৫)। আদালত তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড করেন। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে আমতলী আদালতে একটি এফিডেভিট করতে এসে প্রত্যয়নপত্র দাখিল করেন নুরুজ্জামান। এ সময় আদালতের সংশ্লিষ্টদের সন্দেহ হলে কাগজপত্র যাচাই করা হয়। পরে যাচাই-বাছাইয়ে দাখিল করা প্রত্যয়নপত্রটি জাল বলে প্রমাণিত হয়।

ঘটনার পর তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয় এবং বিকেলে আদালতে হাজির করা হলে বিচারক প্রতারণার দায়ে তাকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন।

আমতলী আদালতের পেশকার আবু বক্কর জানান, আদালতে এফিডেভিট করতে এসে জাল প্রত্যয়নপত্র দাখিল করায় অভিযুক্তকে আটক করা হয়। পরে বিচারক তাকে প্রতারণার দায়ে অর্থদণ্ড প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মো. নুরুজ্জামান আদালতে দণ্ডের বিষয়টি স্বীকার করেছেন বলে জানা গেছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা

বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা

ad300