ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক!

  • প্রকাশের সময় : Jul 29, 2026 ইং
বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! ছবির ক্যাপশন: বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক!
ad728
গাঁজাসহ যুবলীগ নেতা আটক: 
ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড,‌ ১০ গ্রাম গাঁজা জব্দ ও ৫০০ টাকা অর্থদণ্ড -

বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার ক্রোক এলাকায় গাঁজা সেবনরত অবস্থায় ১০ গ্রাম গাঁজাসহ জহিরুল ইসলাম (৩০) নামে এক যুবলীগ নেতাকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।

গত মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা সদর উপজেলার ক্রোক এলাকার গ্রামীণ ব্যাংকের দক্ষিণ পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। জানা গেছে, জহিরুল ইসলাম বরগুনা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জহিরুল ইসলামকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বরগুনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. হামিমুর রশীদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জহিরুল ইসলামকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মাদক সেবনের পাশাপাশি মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার তথ্য দিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৭ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, জেলার মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদকসেবন ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় স্বামীর বিরুদ্ধে আদালতে মিথ্যা তথ্য দেয়ায় স্ত্রী

বরগুনায় স্বামীর বিরুদ্ধে আদালতে মিথ্যা তথ্য দেয়ায় স্ত্রী

ad300