ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় আইপিএমের বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

  • প্রকাশের সময় : May 9, 2026 ইং
বরগুনায় আইপিএমের বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ছবির ক্যাপশন: বরগুনায় আইপিএমের বিনামূল্যে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ
ad728
বরগুনা প্রতিনিধি : যুব সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে বরগুনায় সরকার অনুমোদিত বেসরকারি উন্নয়ন সংস্থা আইপিএমের উদ্যোগে বিনামূল্যে প্রতিষ্ঠানভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।

কারিগরি শিক্ষা অধিদপ্তরের আওতাধীন ‘অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা ত্বরান্বিত ও শক্তিশালীকরণ’ প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে বাস্তবায়িত এ প্রকল্পে সহযোগিতা করছে বিশ্বব্যাংক।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণার্থীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণের মেয়াদ তিন থেকে ছয় মাস পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। অংশগ্রহণকারীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে।

এছাড়া প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সরকারি সনদ প্রদান করা হবে এবং দক্ষতা অনুযায়ী চাকরির সুযোগ তৈরিতেও সহায়তা করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত শুক্রবার (৮ মে) বিকেল ৩টায় প্রশিক্ষণের প্রথম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন বরগুনা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আবু সালেহ মো. শাহিন।

আইপিএমের পরিচালক মো. জাহাঙ্গীর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আইপিএম পরিচালক (প্রশিক্ষণ) তুহিন খান, আইপিএম ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ সোহেল গাজী, হিসাব বিভাগের প্রধান গোলাম সরোয়ার, প্রশিক্ষক লাইজু আক্তার ছবি ও রিনা খাতুন।

বেসরকারি উন্নয়ন সংস্থা আইপিএমের প্রশিক্ষণ কেন্দ্রটি বরগুনা পৌরসভার স্বপ্নপুরী আবাসিক এলাকার স্টাফ কোয়ার্টার সড়কে অবস্থিত।

প্রশিক্ষণে আগ্রহীরা ipmbarguna@gmail.com ই-মেইলে অথবা ০১৮১৮-২২৯৬৪৫ ও ০১৭১৩-৭৯৭৭২৫ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঘূর্ণিঝড় প্রস্তুতি ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে বরগুনায় মাঠ মহড়া অ

ঘূর্ণিঝড় প্রস্তুতি ও দুর্যোগ ঝুঁকি হ্রাসে বরগুনায় মাঠ মহড়া অ

ad300