বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা বাজারে নানাবাড়িতে বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়া ৩ বছরের শিশু মো. ইজহানকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে ডৌয়াতলা থেকে হেলিকপ্টারযোগে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ইজহানের বাবা ফয়সাল আহমেদ ঢাকার বাসিন্দা। ইজহান পরিবারের সঙ্গে ঢাকায় বসবাস করে। নানাবাড়িতে বেড়াতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ইজহানের চিকিৎসা চলছে।
দৈনিক শেষকথা Seshkatha News