ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনায় ২৫০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও ঔষধি চারা বিতরণ

  • প্রকাশের সময় : Sep 1, 2026 ইং
বরগুনায় ২৫০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও ঔষধি চারা বিতরণ ছবির ক্যাপশন: বরগুনায় ২৫০ শিক্ষার্থীর মাঝে ফলজ ও ঔষধি চারা বিতরণ
ad728
বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: “বৃক্ষরোপণ করি, সবুজ বাংলাদেশ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে বরগুনা সদর উপজেলার ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের মনসাতলী লাকুরতলা এ বি আর মাধ্যমিক বিদ্যালয়ের ২৫০ শিক্ষার্থীর মাঝে ৫৫০টি ফলজ ও ঔষধি চারা বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬)- বেলা ১১টায় ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) ও ওয়াটার কিপারস বাংলাদেশ, বরগুনা জেলা শাখার আয়োজনে এবং বিদ্যালয়ের প্লানেটিয়ার্স ক্লাবের বাস্তবায়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ আজিজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা। আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে আমড়া, আমলকি, কাঁঠাল, পেয়ারা, জাম, জলপাই, লেবু, তেঁতুল, হরিতকি, বহেরা ও অর্জুনসহ বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশে এসব চারা রোপণ ও পরিচর্যার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
৩০ জুন ২০২৬ রোজ মঙ্গলবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

৩০ জুন ২০২৬ রোজ মঙ্গলবার এর প্রকাশিত দৈনিক শেষকথা পত্রিকা:

ad300