ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে রাতের আঁধারে গ্রামের চলাচলের রাস্তা কেটে ফেলার অভিযোগ, মানববন্ধন

  • প্রকাশের সময় : Jun 30, 2026 ইং
তালতলীতে রাতের আঁধারে গ্রামের চলাচলের রাস্তা কেটে ফেলার অভিযোগ, মানববন্ধন ছবির ক্যাপশন: তালতলীতে রাতের আঁধারে গ্রামের চলাচলের রাস্তা কেটে ফেলার অভিযোগ, মানববন্ধন
ad728
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম মৌরভী গ্রামে রাতের আঁধারে গ্রামের মানুষের একমাত্র চলাচলের মাটির রাস্তা কেটে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী কুয়েতপ্রবাসী বাবুল, বাদল গ্যাংসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গত ২৯ জুন বিকেলে উপজেলার ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়নের পশ্চিম মৌরভী গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামের ১০ থেকে ১২টি পরিবারের সদস্যরা ওই মাটির রাস্তা ব্যবহার করে আসছেন। এছাড়া স্থানীয় মসজিদে মুসল্লিদের যাতায়াত এবং শিশুদের মক্তবে যাওয়ার একমাত্র পথ এটি। প্রায় দুই বছর আগে সরকারি উদ্যোগে রাস্তাটিতে মাটি ভরাট করা হয় এবং চলতি বছর ক্ষতিগ্রস্ত অংশগুলোও সংস্কার করা হয়েছিল। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাস্তার মাঝখানে একটি খাল থাকায় জনসাধারণের চলাচলের সুবিধার্থে বরগুনা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যের অর্থায়নে সেখানে একটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছিল। কিন্তু হঠাৎ রাতের আঁধারে কে বা কারা রাস্তাটি কেটে জনসাধারণের চলাচল বন্ধ করে দেয়। সরেজমিনে দেখা যায়, রাস্তা কেটে দেওয়ায় ওই এলাকার অন্তত ১০ থেকে ১২টি পরিবারের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও নারীরা মসজিদ, মক্তব কিংবা জরুরি প্রয়োজনে যাতায়াতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী অবিলম্বে রাস্তাটি পুনর্নির্মাণ করে চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন। অভিযোগের বিষয়ে কুয়েতপ্রবাসী বাবুল ও বাদলের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য সফিকুল ইসলাম বলেন, "বিষয়টি অত্যন্ত দুঃখজনক। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। আমরা দ্রুত আইনগত পদক্ষেপ গ্রহণ করব।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ছাত্রশিবিরের অপরাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ:

বরগুনায় ছাত্রশিবিরের অপরাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ:

ad300