ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনায় স্কুলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন ও হাজিরা নিচ্ছেন জুয়েল মিয়া!

  • প্রকাশের সময় : Aug 21, 2026 ইং
বরগুনায় স্কুলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন ও হাজিরা নিচ্ছেন জুয়েল মিয়া! ছবির ক্যাপশন: বরগুনায় স্কুলে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন ও হাজিরা নিচ্ছেন জুয়েল মিয়া!
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা সদর উপজেলার আন্ধার মানিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জুয়েল মিয়ার বিরুদ্ধে প্রায় দেড় বছর বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় নিয়মিত উপস্থিতি দেখিয়ে বেতন-ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে- বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর থেকে পদটি শূন্য রয়েছে। বর্তমানে চারজন সহকারী শিক্ষক থাকলেও জুয়েল মিয়া দীর্ঘদিন ধরে উপজেলা শিক্ষা অফিসের দাপ্তরিক কাজে নিয়োজিত থাকায় বিদ্যালয়ে পাঠদান করছেন না। এতে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পাঠদান। বিদ্যালয় পরিচালনা কমিটি ও অভিভাবকদের অভিযোগ, শিক্ষক সংকটের মধ্যে একজন শিক্ষককে অন্য দপ্তরের কাজে ব্যবহার করা কোনোভাবেই যৌক্তিক নয়। দ্রুত তাকে বিদ্যালয়ে ফিরিয়ে নিয়মিত পাঠদানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকা সত্ত্বেও হাজিরা খাতায় নিয়মিত উপস্থিতি দেখানোর বিষয়টি নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগের বিষয়ে শিক্ষক জুয়েল মিয়া বলেন, শিক্ষা কর্মকর্তাদের নির্দেশেই তিনি অফিসের কাজে দায়িত্ব পালন করছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্দেশ দিলে তিনি বিদ্যালয়ে ফিরে যাবেন। বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লায়লা জেরিনা আক্তার বলেন, অফিসে কম্পিউটারভিত্তিক কাজ করার লোকবল না থাকায় প্রয়োজনীয় দাপ্তরিক কাজ জুয়েল মিয়াকে দিয়ে করানো হচ্ছে। এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তার কাছে আবেদন করেও কোনো ফিডব্যাক পাননি বলে জানান তিনি। এদিকে বিদ্যালয়ে শিক্ষক সংকটের কারণে শিক্ষার্থীদের পাঠদান যাতে ব্যাহত না হয়, সে জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও স্থানীয়রা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় ‘One Child, One Tree’ কর্মসূচির উদ্বোধন: ৩৫০জন শিক্ষ

বরগুনায় ‘One Child, One Tree’ কর্মসূচির উদ্বোধন: ৩৫০জন শিক্ষ

ad300