ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ

  • প্রকাশের সময় : Sep 11, 2026 ইং
বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ ছবির ক্যাপশন: বেতাগীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগে অনিয়ম ও কার্যালয়ে ব্যবসার অভিযোগে লিখিত আবেদন।
ad728

বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেনের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন এবং বিদ্যালয়ের অফিসকক্ষ ব্যক্তিগত ব্যবসায়িক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন। অভিযোগে বলা হয়েছে, আনোয়ার হোসেন ২০১৩ সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পান এবং ২০১৮ সালে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ লাভ করেন। তার নিয়োগে তৎকালীন এমপিও নীতিমালা ও প্রয়োজনীয় অভিজ্ঞতার শর্ত যথাযথভাবে অনুসরণ করা হয়নি বলে অভিযোগকারীদের দাবি। পাশাপাশি প্রধান শিক্ষকের কার্যালয়ে ব্যক্তিগত ব্যবসা ও আর্থিক লেনদেন পরিচালনারও অভিযোগ করা হয়েছে, অভিযোগকারীরা তদন্তের স্বার্থে তার শিক্ষাগত সনদ, নম্বরপত্র, নিয়োগসংক্রান্ত নথি, বিদ্যালয়ের রেজুলেশন বই ও EMIS নথি যাচাইয়ের আবেদন জানিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন বলেন, “স্থানীয় একটি চক্র আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এর আগেও একই ধরনের অভিযোগ তদন্তে মিথ্যা প্রমাণিত হয়েছে।”

বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শিরিন আক্তার জানান, অভিযোগটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
২১ এপ্রিল ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা Daily Seshkatha

২১ এপ্রিল ২০২৬ এর প্রকাশিত দৈনিক শেষকথা Daily Seshkatha

ad300