ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

তালতলীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ:ভোগান্তি,জনদুর্ভোগ; নতুন সেতুর দাবিতে এলাকাবাসী

  • প্রকাশের সময় : Jul 27, 2026 ইং
তালতলীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ:ভোগান্তি,জনদুর্ভোগ; নতুন সেতুর দাবিতে এলাকাবাসী ছবির ক্যাপশন: তালতলীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজ: ভোগান্তি, জনদুর্ভোগ; নতুন সেতুর দাবিতে এলাকাবাসী
ad728
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের ১ ও ৩ নম্বর ওয়ার্ডের সংযোগকারী খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সংস্কার বা নতুন সেতু নির্মাণ না হওয়ায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল সরেজমিনে দেখা গেছে, ব্রিজটির লোহার কাঠামো ও খুঁটির বিভিন্ন অংশ দুর্বল হয়ে পড়েছে। স্থানীয়রা নিজেদের উদ্যোগে কাঠের তক্তা বসিয়ে পারাপারের ব্যবস্থা করলেও অনেক স্থানে সেই পাটাতন ভেঙে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা বেড়েছে। স্থানীয়দের ভাষ্য, এই ব্রিজ দিয়েই প্রতিদিন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী, গর্ভবতী নারীসহ শত শত মানুষ চলাচল করেন। এছাড়া অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেলও নিয়মিত যাত্রী নিয়ে ব্রিজটি ব্যবহার করছে, যা ঝুঁকিকে আরও বাড়িয়ে তুলছে।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ব্রিজটির বেহাল অবস্থার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে কৃষিপণ্য পরিবহন, শিক্ষার্থীদের যাতায়াত এবং জরুরি রোগী হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। স্থানীয়রা অবিলম্বে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজটি অপসারণ করে সেখানে একটি টেকসই ও পাকা সেতু নির্মাণের দাবি জানিয়েছেন। একই সঙ্গে জনদুর্ভোগ ও সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমতলীতে ঢাকাগামী বাসে ডাকাতির অভিযোগে সংবাদ সম্মেলন:

আমতলীতে ঢাকাগামী বাসে ডাকাতির অভিযোগে সংবাদ সম্মেলন:

ad300