বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগীতে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের সহায়তায় স্থাপন করা হয়েছে ‘মানবতার দেয়াল’। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সুবিদখালী রোডে হেলেন মঞ্জিলের সামনে এ দেয়ালের উদ্বোধন করেন পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বজলুর রহমান। ‘তরুণ কল্যাণ যুব পরিষদ’ ও ‘আঁধারের আলো নারী কল্যাণ সমিতি’র যৌথ উদ্যোগে স্থাপিত এ দেয়ালে সামর্থ্যবানরা অতিরিক্ত ব্যবহারযোগ্য পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী রেখে যেতে পারবেন। আর অসচ্ছল ও প্রয়োজনীয় ব্যক্তিরা সেখান থেকে এসব সামগ্রী বিনামূল্যে সংগ্রহ করতে পারবেন। উদ্যোক্তারা জানান, পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
বেতাগীতে স্থাপিত হলো ‘মানবতার দেয়াল’
- প্রকাশের সময় : Sep 3, 2026 ইং
ছবির ক্যাপশন: বেতাগীতে স্থাপিত হলো ‘মানবতার দেয়াল’
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দৈনিক শেষকথা Seshkatha News