ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বামনায় স্বামীর সহায়তায় গৃহবধূকে ধর্ষণ: স্বামীসহ অভিযুক্ত তিনজন!

  • প্রকাশের সময় : Apr 4, 2026 ইং
বামনায় স্বামীর সহায়তায় গৃহবধূকে ধর্ষণ: স্বামীসহ অভিযুক্ত তিনজন! ছবির ক্যাপশন: বামনায় স্বামীর সহায়তায় গৃহবধূকে ধর্ষণ: স্বামীসহ অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে মামলা।
ad728

স্বামীর সহযোগিতায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা-

বামনা প্রতিনিধি: বরগুনার বামনা উপজেলায় স্বামীর সহযোগিতায় এক গৃহবধূকে (২০) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামীসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

জানা গেছে, উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামে গত বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূর অভিযোগ, প্রায় ১০ মাস আগে ইসলামী শরিয়ত মোতাবেক মো. হেলাল ফকির (২৮)-এর সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর থেকে স্বামীর পরিচিত মো. ইব্রাহিম (৩৫) ও মো. মহারাজ (৩০) প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন।

অভিযোগ অনুযায়ী, ২ এপ্রিল রাতে ইব্রাহিম ও মহারাজ স্বামীর সঙ্গে তাদের বাড়িতে আসেন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ইব্রাহিম জোরপূর্বক ওই গৃহবধূকে ঘরের পেছনের বারান্দায় নিয়ে গিয়ে ধর্ষণ করেন।

ভুক্তভোগীর দাবি, ধর্ষণের সময় তাঁর স্বামী ঘটনাটি জানার পরও কোনো প্রতিরোধ করেননি, বরং অভিযুক্তকে সহযোগিতা করেন। এ সময় অপর অভিযুক্ত মহারাজ ঘরের দরজায় পাহারা দিচ্ছিলেন বলেও মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী পাশের বাড়িতে আশ্রয় নিয়ে প্রতিবেশীদের বিষয়টি জানান এবং পরে বামনা থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, ভুক্তভোগীর অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-

মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-

ad300