ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বরগুনায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : Jun 22, 2026 ইং
বরগুনায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবির ক্যাপশন: বরগুনায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ad728
বরগুনা। প্রতিনিধি: শিক্ষার্থীদের মধ্যে সততা, নৈতিকতা ও দুর্নীতিবিরোধী মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে বরগুনায় রচনা, চিত্রাঙ্কন ও দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল সাড়ে ৯টায় বরগুনা জেলা স্কুল অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়। সার্বিক সহযোগিতা করে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। প্রতিযোগিতায় জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। বিতর্কে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দুর্নীতির ক্ষতিকর প্রভাব, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে এর নেতিবাচক প্রভাব এবং দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ে তথ্যভিত্তিক যুক্তি ও মতামত উপস্থাপন করে।

দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নেয়ামুল আহসান গাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বরগুনা জেলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুল ওহাব মিয়া, দুদকের সহকারী পরিচালক তাপশ বিশ্বাস, উপসহকারী পরিচালক খালিদ হোসাইন, সাইফুল ইসলাম তপু এবং মানবাধিকার কর্মী ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক জোসেফ মাহতাব। প্রতিযোগিতার ফাইনাল পর্বে বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং পুলিশ লাইন হাই স্কুল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। একই সঙ্গে বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সুবাইতা রহমান শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার, ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা। বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের সচেতনতা ও নৈতিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দখলমুক্ত ও খাল খননের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

দখলমুক্ত ও খাল খননের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

ad300