ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

বেতাগীতে জালিয়াতির মাধ্যমে বিক্রি করা জমি পুনর্দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন:

  • প্রকাশের সময় : Jul 4, 2026 ইং
বেতাগীতে জালিয়াতির মাধ্যমে বিক্রি করা জমি পুনর্দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন: ছবির ক্যাপশন: বেতাগীতে জালিয়াতির মাধ্যমে বিক্রি করা জমি পুনর্দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন:
ad728
প্রতারকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর-

বেতাগী প্রতিনিধি (বরগুনা): জালিয়াতির মাধ্যমে বৈধভাবে বিক্রি করা জমি পুনরায় অন্যের নামে দলিল করে দখলের চেষ্টার প্রতিবাদ এবং অভিযুক্ত প্রতারক চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরগুনার বেতাগীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৪ জুলাই) সকাল ১১টার দিকে বেতাগী উপজেলার কাজিরাবাদ এলাকায় বরিশাল-বেতাগী-বরগুনা আঞ্চলিক মহাসড়কে ‘এলাকাবাসী ও ভুক্তভোগী’ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী পরিবার, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা জানান, ২০১৬ সালে কাজিরাবাদ ইউনিয়নের আয়লা (চান্দখালী) গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তারের কাছ থেকে বৈধভাবে একখণ্ড জমি ক্রয় করেন পার্শ্ববর্তী মির্জাগঞ্জ উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের গাবুয়া গ্রামের ফারুক আলম ও তার ভাই হাজী সুমন। যথাযথভাবে দলিল সম্পন্ন হওয়ার পর বিক্রেতা ক্রেতাদের কাছে জমির দখল বুঝিয়ে দেন। এরপর ক্রেতারা ওই জমিতে একটি দোতলা বসতঘর নির্মাণ করেন এবং সামনের অংশে কয়েকটি দোকানঘর তৈরি করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

বক্তাদের অভিযোগ, প্রায় এক দশক পর হঠাৎ বিক্রেতার ছেলে-মেয়েরা ওই জমি তাদের নামে দলিল করা রয়েছে দাবি করে বর্তমান দখলদারদের কাছে জমি ছেড়ে দেওয়ার দাবি জানায়। পরে খোঁজ নিয়ে বর্তমান মালিকরা জানতে পারেন, জমি বিক্রির আগেই বিক্রেতা কৌশলে ও জালিয়াতির মাধ্যমে একই জমি তার সন্তানদের নামেও দলিল করে রেখেছিলেন। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীদের দাবি, প্রতারণার বিষয়টি প্রকাশ পাওয়ার পর বিক্রেতা নিজেই সন্তানদের নামে করা দলিল বাতিলের জন্য সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করেন। কিন্তু অভিযুক্তরা দলিল ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানিয়ে বিভিন্নভাবে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, বৈধভাবে কেনা জমি জালিয়াতির মাধ্যমে পুনরায় দখলের অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রতারক চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগীদের বৈধ মালিকানা ও দখল নিশ্চিত করার দাবি জানান।

এ সময় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী তাদের পৈতৃক ও কষ্টার্জিত অর্থে কেনা সম্পত্তি রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করারও দাবি জানান তারা।

উল্লেখ্য, এ ঘটনায় জমির মালিকানা ও জালিয়াতির অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য এই প্রতিবেদন প্রকাশ পর্যন্ত পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শন

বরগুনায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শন

ad300