তালতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ সরকার। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সড়কের পাশে মোট ১ হাজার ২৩০টি গাছ রোপণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, পূবালী ব্যাংকের কর্মকর্তারা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
দৈনিক শেষকথা Seshkatha News