ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

পটুয়াখালীতে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা

  • প্রকাশের সময় : May 20, 2026 ইং
পটুয়াখালীতে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা ছবির ক্যাপশন: পটুয়াখালীতে বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা
ad728
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন ও বিএসটিআই আঞ্চলিক কার্যালয়ের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২০ মে) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

এবারের বিশ্ব মেট্রোলজি দিবসের প্রতিপাদ্য ছিল— “Metrology: Building Trust in Policy Making”, যার বাংলা প্রতিপাদ্য “নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি”।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিএসটিআই পটুয়াখালী আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রোলজি) জয়দেব রাজবংশী। তিনি ভোক্তা পর্যায়ে পণ্য লেনদেনের ক্ষেত্রে সঠিক পরিমাপ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিএসটিআই’র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে উপস্থিতদের অবহিত করেন এবং একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন।

মুক্ত আলোচনায় পায়রা অয়েলস লিমিটেডের ম্যানেজার জানান, তাদের তেল পরিমাপক ডিসপেন্সিং ইউনিট নিয়মিত বিএসটিআই কর্তৃক যাচাই করা হয় এবং পরিমাপের নির্ভুলতা বজায় রাখতে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। এছাড়া জুয়েলারি মালিক সমিতির প্রতিনিধি বলেন, তাদের ব্যবহৃত ওজন যন্ত্র নির্দিষ্ট সময় পরপর বিএসটিআই কর্তৃক ভেরিফিকেশন করা হয়ে থাকে।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পটুয়াখালীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া গ্রাহক পর্যায়ে সঠিক পরিমাপ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অপর বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার অপু সরোয়ার বলেন, পরিমাপে কারচুপি ও পণ্যে ভেজাল প্রতিরোধে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়, এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিও জরুরি।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম। তিনি বলেন, এবারের প্রতিপাদ্য বিষয়টি অত্যন্ত সময়োপযোগী। সঠিক ও কার্যকর নীতি নির্ধারণে মেট্রোলজির গুরুত্ব অপরিসীম।

শেষে তিনি ব্যবসায়ীদের সঠিক পরিমাপে পণ্য সরবরাহের আহ্বান জানিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

ad300