ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

স্থায়ী জায়গার অভাবে বেতাগী বন বিভাগের নার্সারি কার্যক্রম ব্যাহত

  • প্রকাশের সময় : Jul 26, 2026 ইং
স্থায়ী জায়গার অভাবে বেতাগী বন বিভাগের নার্সারি কার্যক্রম ব্যাহত ছবির ক্যাপশন: স্থায়ী জায়গার অভাবে বেতাগী বন বিভাগের নার্সারি কার্যক্রম ব্যাহত
ad728
বেতাগী প্রতিনিধি: বরগুনার বেতাগী উপজেলা বন বিভাগের নার্সারির জন্য স্থায়ী জায়গা না থাকায় চারা উৎপাদন ও সবুজায়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে। একাধিকবার স্থান পরিবর্তনের পর বর্তমানে অপরিসর ও অরক্ষিত স্থানে অস্থায়ীভাবে নার্সারি পরিচালনা করা হচ্ছে। এতে সরকারি সম্পদের ক্ষতির পাশাপাশি স্থানীয়ভাবে মানসম্মত চারা উৎপাদনেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। বন বিভাগ সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ, উন্নতমানের চারা উৎপাদন ও বিতরণের লক্ষ্যে ১৯৯০ সালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের পাশে বন বিভাগের নার্সারি স্থাপন করা হয়। পরে উপজেলা পরিষদের জায়গার প্রয়োজন হওয়ায় ২০২৪ সালের ২৪ জানুয়ারি সেটি ডরমেটরি সংলগ্ন একটি পরিত্যক্ত স্থানে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নয়নকাজের কারণে উপজেলা নির্বাচন অফিসের পেছনের একটি পরিত্যক্ত জমিতে নার্সারিটি সরিয়ে নেওয়া হয়।

ওই স্থানে রেন্ট্রি, মেহগনি, আম, কাঁঠাল, বহেরা, জাম ও অর্জুনসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ হাজার চারা সংরক্ষণ করা হয় এবং নতুন করে আরও ১০ হাজার পলিব্যাগে চারা উৎপাদনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে ২০২৫ সালের জুলাই মাসে সেখানে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ভবন নির্মাণ শুরু হলে আবারও নার্সারি স্থানান্তরের প্রয়োজন দেখা দেয়। বন বিভাগের অভিযোগ, পূর্ব অবহিত না করেই ভবন নির্মাণের ফলে চারা ও পলিব্যাগসহ সরকারি সম্পদের ক্ষতি হয়েছে।

বর্তমান উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলা পরিষদের পুরোনো ভবনের ভেতরে সাময়িকভাবে নার্সারি স্থাপন করা হলেও জায়গাটি চারা উৎপাদনের জন্য উপযোগী নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বেতাগী উপজেলা সামাজিক বনায়ন বাগান কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, দপ্তর প্রতিষ্ঠার পর থেকেই নার্সারির জায়গা নিয়ে সংকট চলছে। স্থায়ী জায়গার অভাবে চারা উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং সরকারি সম্পদেরও ক্ষতি হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, বর্তমান নার্সারির স্থানটি অপরিসর ও অরক্ষিত। আগাছার মধ্যে সীমিত পরিসরে কিছু চারা বেড়ে উঠছে, যা স্থানীয়দের মতে মানসম্মত চারা উৎপাদনের জন্য উপযুক্ত নয়।

স্থানীয় বৃক্ষপ্রেমী সালমা বেগম বলেন, সরকারি নার্সারিতে পর্যাপ্ত চারা না থাকায় বাইরে থেকে বেশি খরচে চারা কিনতে হচ্ছে। এসব চারার মান নিয়েও শঙ্কা রয়েছে। পরিবেশকর্মী খাইরুল ইসলাম মুন্না বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় এলাকায় স্থানীয়ভাবে মানসম্মত চারা উৎপাদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থায়ী নার্সারির অভাবে সবুজায়ন কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বরগুনা জেলার সহকারী বন সংরক্ষক নুরুন নাহার জানান, উপজেলা পরিষদের রেজুলেশনের মাধ্যমে স্থায়ীভাবে নার্সারির জন্য জায়গা বরাদ্দ দেওয়ার বিধান রয়েছে। বিষয়টি জেলা ও উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। সুজন বেতাগী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মহসিন খান বলেন, সরকারি নার্সারির কার্যক্রম সচল রাখা পরিবেশ রক্ষার জন্য অত্যন্ত জরুরি। চারা উৎপাদন ব্যাহত হলে স্থানীয় সবুজায়ন কর্মসূচি ক্ষতিগ্রস্ত হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেন বলেন, বর্তমানে অস্থায়ীভাবে নতুন স্থানে নার্সারি পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে স্থায়ী ও উপযোগী জায়গা বরাদ্দ দেওয়া যায় কি না, তা বিবেচনা করা হচ্ছে।


নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনায় জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে আহত ও ছিনতাইয়ের অভিযোগ

বরগুনায় জমি বিরোধে বৃদ্ধকে পিটিয়ে আহত ও ছিনতাইয়ের অভিযোগ

ad300