বরগুনা সদর উপজেলা প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে বরগুনায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় ও আবাসিক ক্যাম্পাসে পরিষ্কার- পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গত শনিবার (১০ অক্টোবর) এলজিইডির নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানের নেতৃত্বে এ কার্যক্রমের মাধ্যমে অফিস ও আবাসিক এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখার উদ্যোগ নেওয়া হয়। ডেঙ্গুর বিস্তার রোধে মশার প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
দৈনিক শেষকথা Seshkatha News