‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনায় ব্র্যাকের নিরাপদ পানি ও হাইজিন কর্নার উদ্বোধন বরগুনার ছয় উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের দিনব্যাপী প্রশিক্ষণ বামনা প্রেসক্লাবে সাধারণ সভা অনুষ্ঠিত আমতলী লঞ্চঘাট এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু বরগুনায় গভীর নলকূপ স্থাপন কাজে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ই-টেন্ডার আহ্বান মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব

আমতলীতে থানায় ফোন করে পুলিশকে হুমকি দিলেন ছাত্রলীগ নেতা

  • প্রকাশের সময় : Nov 12, 2026 ইং
আমতলীতে থানায় ফোন করে পুলিশকে হুমকি দিলেন ছাত্রলীগ নেতা ছবির ক্যাপশন: আমতলীতে থানায় ফোন করে পুলিশকে হুমকি দিলেন ছাত্রলীগ নেতা!
ad728

মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি: মাত্র ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ফোনকল। আর তাতেই তোলপাড় পুরো আমতলী। বরগুনার আমতলী থানায় দায়িত্বরত এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) কে ফোন করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ ত্বোহার বিরুদ্ধে ---

গত বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ৭ মিনিটের দিকে ঘটনাটি ঘটে বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে ওই কল রেকর্ডটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে যায়। এতে উপজেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া কল রেকর্ডে শোনা যায়, ফোনের অপর প্রান্তে থাকা এএসআই আসাদুল হককে ইশফাক আহমেদ ত্বোহা নিজেকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন। তিনি বলেন, তার বন্ধুকে ওসি গ্রেপ্তার করেছেন, সেটা ভালো কথা। কিন্তু তার ছোট ভাই রবিউল তাকে দেখতে থানায় গিয়েছিল। অনুমতি না নেওয়ায় তাকে থানায় ডেকে বসিয়ে রাখা হয়েছে কেন, তা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি এএসআইকে উদ্দেশ্য করে বলেন, "এই দিন দিন নয়", "আপনি বরিশালের বাইরের লোক হয়ে কেন এমন করলেন", "এর মাশুল দিতে হবে" ও "আমতলী শহর জ্বালিয়ে দিলে আপনি কী করতে পারেন?" এবং অকথ্য ও অশ্লীল ভাষায় গালিগালাজ ও দেখে নেওয়ার হুমকিমূলক কথা বলেন তিনি! 

জবাবে এএসআই আসাদকে বলতে শোনা যায়, রবিউলের নামে দুটি ওয়ারেন্ট রয়েছে। এদিকে কল রেকর্ডের বিষয়ে সত্যতা স্বীকার করে এএসআই আসাদ বলেন, আমি তখন ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছিলাম। রবিউলকে অন্য অফিসার ধরেছেন। উনি আমাকে কেন হুমকি দিলো, বুঝতে পারছি না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ইশফাক আহমেদ তোহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পরিচালনাসহ একাধিক মামলা আমতলী থানায় রয়েছে। এ বিষয়ে আমতলী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ঘটনাটি জেনেছি। আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। হুমকিদাতা আসামি তোহার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পাথরঘাটায় এক নারীর মামলা নিতে গড়িমসি ও তার ওপর হামলার ঘটনায়

পাথরঘাটায় এক নারীর মামলা নিতে গড়িমসি ও তার ওপর হামলার ঘটনায়

ad300