‎ ‎
ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেধাবী ছাত্রীদের উপহার দেওয়ার বাইসাইকেল নিজে চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী আমতলীর চাওড়ায় সিপিপি স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত বরগুনায় জেলা পুলিশের মাস্টার প্যারেড ও সভা অনুষ্ঠিত বরগুনায় ছাদ থেকে পড়ে বেলালের মৃত্যু মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন বরগুনা সদর ও আমতলীতে নতুন এসিল্যান্ড যোগদান বেতাগীতে আ.লীগ নেতা সংগ্রাম আমিনুল গ্রেফতার অভিভাবকদের ভোগান্তি কমাতে বরগুনায় জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ ‘ছায়া পরশ’ বরগুনা-২ আসনের সাবেক এমপি রিমনের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট শীত ও ঘন কুয়াশায় ঝুঁকিতে বরিশাল বিভাগের ছয় জেলার জনজীবন বেতাগীতে বিতর্কিত সেই স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে এবার ৩০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বরগুনায় রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংসদ সদস্য অলিউল্লাহর মতবিনিময় পাথরঘাটায় বিকল্প ও পরিবেশবান্ধব টেকসই জীবিকা (ভার্মি কম্পোস্টিং) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সক্ষমতা বৃদ্ধিতে জাগোনারীর প্রশিক্ষণ কর্মশালা সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে তালতলীর শুভ সন্ধ্যা সৈকতে শেষ হলো রাস উৎসব জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও জেন্ডার সমতা নিশ্চিতের আহ্বান, বরগুনায় ষান্মাসিক সভা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বামনা উপজেলা শাখার ২০২৭–২৮ সেশনের নতুন কমিটি গঠন আমতলীর আঠারোগাছিয়ায় ছেলে হত্যার বিচার চেয়ে সংবাদ সম্মেলনে সন্তান হারা মায়ের আর্তনাদ বরগুনায় হার্ডওয়্যার ব্যবসায়ীদের গোডাউনে চুরির অভিযোগ, পলাতক মীর শাহ্ আজিজ বরগুনা পৌর এলাকার জমির বাজারমূল্য নির্ধারণে স্বচ্ছতা ও জনস্বার্থে গুরুত্বারোপ

মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন

  • প্রকাশের সময় : Nov 25, 2026 ইং
মাদকমুক্ত সমাজের দাবিতে বরগুনায় ৭ স্থানে মানববন্ধন ছবির ক্যাপশন: Teachers and students form a human chain at seven locations in Barguna demanding a drug-free society.
ad728

বরগুনা প্রতিনিধি: মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে বরগুনায় একযোগে সাতটি স্থানে মানববন্ধন করেছেন প্রাইভেট মাদ্রাসার হাজারো শিক্ষক-শিক্ষার্থী। 

গত বুধবার (২৫ নভেম্বর ২০২৬)- সকালে বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ফাউন্ডেশন, বরগুনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অর্ধশতাধিক মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং সচেতন নাগরিক অংশ নেন। সকাল থেকে ঘণ্টাব্যাপী শহরের ক্রোক, ডিকেপি রোড, বটতলা, ব্যাংক কলোনি, সদর রোড, বিসিক শিল্পনগরী ও টাউন হল এলাকায় একযোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা মাদক সেবন ও বেচাকেনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবি জানান। মানববন্ধনে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ফাউন্ডেশন, বরগুনা জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মাদ আবু হাসান বলেন, মাদকমুক্ত সমাজ গঠন সবার নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রশাসন, জনপ্রতিনিধি ও সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে মাদকবিরোধী সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে। ফাউন্ডেশনের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম মিয়াজী বলেন, শিক্ষার আলো, নৈতিক মূল্যবোধ ও সামাজিক সচেতনতার মাধ্যমে মাদকের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলা সম্ভব। মাদকমুক্ত বরগুনা গড়তে এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। কর্মসূচিতে ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আদালতের নির্দেশে রোপণ করা ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ!

আদালতের নির্দেশে রোপণ করা ধানের চারা উপড়ে ফেলার অভিযোগ!

ad300