ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরিশালের সম্ভাবনা কাজে লাগিয়ে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান চিফ হুইপের - বরগুনায় মাদকবিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ ২৫ কোটির স্বর্ণসহ গ্রেপ্তার বিমানের টেকনিক্যাল হেলপার বরগুনার সোয়েব! বরগুনায় যুবদল নেতাকে আটকে রেখে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ! বৃদ্ধ মা-বাবার কল্যাণে সম্পত্তি হস্তান্তর আইনের উদ্যোগ: চীফ হুইপ নুরুল ইসলাম মনি তালতলীতে উত্তাল সাগরে ট্রলার ডুবি: ১৪ জেলেকে জীবিত উদ্ধার! পাথরঘাটায় বৈদ্যুতিক খুঁটিতে আটকে পড়া পল্লী বিদ্যুৎ কর্মী উদ্ধার বরগুনায় ১০৯ পিস ইয়াবাসহ দম্পতিসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার আমতলীতে জালে আটকে থাকা একটি দাঁড়াস সাপ উদ্ধার! পাথরঘাটায় ৩৫০ কেজি হরিণের মাংস উদ্ধার: আটক ১ আমতলীতে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার বেতাগীতে প্রধান শিক্ষকের নিয়োগে অনিয়ম ও ব্যবসায়ের অভিযোগ বরগুনায় মাইক্রোবাস শ্রমিক ও মালিক সমিতির শপথ গ্রহণ বরগুনায় বসতঘরে প্রবেশ করে মোবাইল চুরির সময় এক যুবক আটক! সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি নুরুল ইসলাম মনি বরগুনায় যুব রেড ক্রিসেন্টের নতুন কমিটি ঘোষণা - বরগুনায় বৃক্ষরোপণ কর্মসূচি- ২০২৬ আমতলীতে নিবন্ধন বিহীন নৈশ কোচিং পরিচালনা: ২৫ হাজার জরিমানা বরগুনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৭ পরিবার পেল ৪৫ লাখ টাকার চেক আমতলীতে ইসলামী আন্দোলনের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ!

বরগুনায় এলজিইডির উন্নয়ন প্রকল্প নিয়ে চিফ হুইপের মতবিনিময়

  • প্রকাশের সময় : Aug 7, 2026 ইং
বরগুনায় এলজিইডির উন্নয়ন প্রকল্প নিয়ে চিফ হুইপের মতবিনিময় ছবির ক্যাপশন: বরগুনায় এলজিইডির উন্নয়ন প্রকল্প নিয়ে চিফ হুইপের মতবিনিময়
ad728
বরগুনা জেলা প্রতিনিধি: বরগুনা জেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং কাজের গুণগতমান নিয়ে গত ৬ আগস্ট ২০২৬ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয় এ সভাটি। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-২ আসনের চারবারের সংসদ সদস্য ও জাতীয় সংসদের মাননীয় চিফ হুইপ আলহাজ নুরুল ইসলাম মনি। সভায় উপস্থিত ছিলেন এলজিইডি বরগুনার নির্বাহী প্রকৌশলী মো. মেহেদী হাসান খান এবং বরগুনা জেলার বেতাগী, বামনা ও পাথরঘাটা- এই ৩ উপজেলার প্রকৌশলীগন। উক্ত সভায় চিফ হুইপ জেলার সড়ক মেরামত, পুরোনো আয়রন ব্রিজগুলোকে আরসিসি সেতুতে রূপান্তর, গুরুত্বপূর্ণ কাঁচা সড়ক পাকাকরণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির বিষয়ে সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি প্রকল্পগুলোর কাজের গুণগতমান নিশ্চিত করা এবং বাস্তবায়নের গতি বাড়াতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় বামনা, বেতাগী ও পাথরঘাটা উপজেলার টেকসই অবকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়ন নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব রুহুল আমিন শরীফ। সভায় অংশগ্রহণকারীরা জেলার অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
বেতাগীতে অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ক্ষোভ, দ্রুত সমাধানের দাবি

বেতাগীতে অস্বাভাবিক বিদ্যুৎ বিলে ক্ষোভ, দ্রুত সমাধানের দাবি

ad300