ঢাকা প্রতিনিধি: মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ১৪ নেতাকর্মীকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত শুক্রবার (২ অক্টোবর) তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলবিরুনী মীর এ আদেশ দেন। আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন— মো. ইয়াকুব হোসাইন রাজিব, আরাফাত মিয়া, রিফাত হাওলাদার, হৃদয় হাসান, ফাহিম, রাজিব হোসেন রানা, মো. ফিরোজ, মো. আরিফ, মো. ওমর ফারুক, আব্দুল্লাহ আল আমান, আব্দুল্লাহ আল নোমান, সোহানুর হোসেন শাহিন, মো. হাসিব ও হাসিব মিয়া।
দৈনিক শেষকথা Seshkatha News