বরগুনা প্রতিনিধি: বরগুনা সদর থানা পুলিশের বিশেষ অভিযানে ৬৫০ পিস ইয়াবাসহ মো. হাফিজুর রহমান (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ৫ নম্বর আয়লা পাতাকাটা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বৈকালি বাজার সংলগ্ন বৈকালিন ব্রিজে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন এসআই মো. সাইফুর রহমান ও সঙ্গীয় ফোর্স। গ্রেপ্তার হাফিজুর রহমান আয়লা পাতাকাটা এলাকার মৃত মো. সুলতানের ছেলে। তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
দৈনিক শেষকথা Seshkatha News