ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বরগুনা জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা বরগুনায় CRIMP প্রকল্পের আওতায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত আমতলীতে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার: বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তালতলীতে বিদ্যালয় মেরামত ও শ্রেণীকক্ষ নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে! আমতলীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি হত্যা! বেতাগীতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি বরগুনায় পুলিশের অভিযানে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চোরাইমাল উদ্ধার: গ্রেফতার ২ বরগুনায় টাকা দিতে না পারায় কোদালের আঘাতে রক্তাক্ত বাবা ও ভাইয়ের স্ত্রী: আহত ২ বরগুনায় মিথ্যা ও হয়রানিমূলক মামলায় বাদীর ৩ মাসের কারাদণ্ড! আমতলীর আড়পাঙ্গাশিয়া খাল থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার: বরগুনার সাবেক এসিল্যান্ড শাওন মজুমদারকে প্রত্যাহার: স্পিকারের নামে জাল ডিও পত্র! পাথরঘাটায় ১১৩টি পুকুরে চার লক্ষাধিক মাছের পোনা অবমুক্ত: আধুনিক ভবন আছে, নেই পর্যাপ্ত শিক্ষক: সংকটে বরগুনার ২ সরকারি বিদ্যালয়ের পাঠদান বরগুনায় বৃষ্টিস্নাত উৎসবমুখর আয়োজনে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি পাঁচ দফা দাবিতে বরগুনাসহ সারাদেশে অনির্দিষ্টকালের অ্যাম্বুলেন্স ধর্মঘট! তালতলীতে কচুপাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবৈধ পকেট কমিটি গঠনের অভিযোগ! বরগুনায় গাঁজা সেবনের সময় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ওয়ার্ড সভাপতি আটক! সৌন্দর্যের আড়ালে সংকট: নদীভাঙন, দূষণ ও জলবায়ু ঝুঁকিতে পাথরঘাটার প্রকৃতি বরগুনায় স্বেচ্ছাসেবকদের মাঝে জরুরি সুরক্ষা সরঞ্জাম বিতরণ

বেতাগীতে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বরগুনা জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : Apr 23, 2026 ইং
বেতাগীতে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বরগুনা জেলা প্রশাসক ছবির ক্যাপশন: বেতাগীতে এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বরগুনার জেলা প্রশাসক মিজ্ তাছলিমা আক্তার:
ad728
বরগুনা প্রতিনিধি: বরগুনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ তাছলিমা আক্তার বেতাগী উপজেলায় এসএসসি, দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) তিনি বেতাগী উপজেলার একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মু. সাদ্দাম হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ‘কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়’, ‘করুনা মোকামিয়া কামিল মাদ্রাসা’ এবং ‘বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’ কেন্দ্রের হলরুম ঘুরে দেখেন এবং পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন।

এ সময় বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোছা. শামীমা আক্তার পরীক্ষারত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তার জন্য তাৎক্ষণিকভাবে সিক বেডে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়। পাশাপাশি কক্ষ পরিদর্শকদের বিষয়টি নিবিড়ভাবে তদারকির নির্দেশনা দেন জেলা প্রশাসক।

পরিদর্শনের সময় তিনি কেন্দ্র সচিব, হল সুপার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরীক্ষার্থীদের জন্য নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

আরো পড়ুন 👇 

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ