ঢাকা আজকের তারিখঃ | বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬: দৈনিক শেষকথা পত্রিকার আজকের সংস্করণ তালতলীতে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ! পাথরঘাটায় যৌতুক না দেওয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় পরিদর্শনে মহাপরিচালক বামনা সাহেব বাড়ি বাজারে বণিক সমিতির উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান বরগুনার উন্নয়নে প্রেসক্লাবের ২৩ দফা: সমন্বিত উদ্যোগের আশ্বাস প্রশাসনের বরগুনার আমতলীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০! বরগুনায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালতলীতে দুর্ঘটনাকবলিত ট্রলারের ১৪ জেলের পরিবারে খাদ্য সহায়তা পাথরঘাটায় এসিড মামলার বাদীকে আদালত চত্বরে প্রকাশ্য প্রাণনাশের হুমকি, সাক্ষীদের ওপরও হামলা! পাথরঘাটায় ট্রান্সপোর্ট কার্যালয় ও স্বেচ্ছাসেবক দল নেতার অফিসে ইয়াবা-গাঁজা,অস্ত্র! বেতাগী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শর্ট সার্কিট আতঙ্ক: আহত কয়েকজন বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে খাল পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বৃক্ষরোপণ বামনায় ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার ১৩ সেপ্টেম্বর ২০২৬-এর দৈনিক শেষকথা পত্রিকা গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে মূল্য দিতে হবে: বরগুনায় মামুনুল হক বরগুনায় সীরাত চর্চা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী বরগুনায় ইংলিশ অলিম্পিয়াড ২০২৬-এর পুরস্কার বিতরণী LGED বরগুনার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে বরগুনায় স্কাউটদের সচেতনতামূলক সভা

নির্বাচনী ঋণের টাকা নিয়ে বিরোধে তালতলীতে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ!

  • প্রকাশের সময় : Jun 8, 2026 ইং
নির্বাচনী ঋণের টাকা নিয়ে বিরোধে তালতলীতে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ! ছবির ক্যাপশন: নির্বাচনী ঋণের টাকা নিয়ে বিরোধে তালতলীতে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ!
ad728
তালতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার তালতলী উপজেলার করইবাড়িয়া ইউনিয়নের হেলোঞ্চাবাড়িয়া গ্রামে নির্বাচনী খরচের জন্য নেওয়া ঋণের পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গত সোমবার (৮ জুন) দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর আহত মাসুম সরদারকে প্রথমে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটায় পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১১ বছর আগে একই গ্রামের ইউপি সদস্য রেদওয়ান সরদার নির্বাচনী খরচ মেটাতে মাসুম সরদারের কাছ থেকে ১ লাখ ৬ হাজার টাকা ধার নেন। দীর্ঘদিনেও সেই টাকা পরিশোধ না করায় বিষয়টি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগীর পরিবার জানায়, ইউপি সদস্য রেদওয়ান সরদার ৮ জুন পাওনা টাকা পরিশোধ করবেন বলে মাসুম সরদারকে তার বাড়িতে আসতে বলেন। সোমবার দুপুরে টাকা নিতে গেলে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয় বলে তারা দাবি করেন।

আহতের ছোট ভাই রেজাউল সরদার বলেন, “পাওনা টাকার বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিক মামলাও রয়েছে। পরে আপসের মাধ্যমে টাকা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও ভাইকে বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে।” তিনি আরও জানান, স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় মাসুম সরদারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তবে অভিযুক্ত ইউপি সদস্য রেদওয়ান সরদার হামলার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, “২০১৭ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় আমার অর্থ সংকট ছিল। তখন কর্মী-সমর্থকরা মাসুম সরদারের কাছ থেকে টাকা ধার নিয়ে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। পরে চেয়ারম্যানের মাধ্যমে ৩০ হাজার টাকা পরিশোধ করা হয়। কিন্তু তিনি পুরো টাকা এককালীন দাবি করায় জটিলতা তৈরি হয়। পরবর্তীতে আমার বাবার উপস্থিতিতে পাওনা টাকা পরিশোধ করা হয়েছে।”

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, “এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিউজটি আপডেট করেছেন : দৈনিক শেষকথা Seshkatha News

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বরগুনার অন্যতম পর্যটন কেন্দ্র "রুহিতা বিচ"- অব্যবস্থাপনায় হা

বরগুনার অন্যতম পর্যটন কেন্দ্র "রুহিতা বিচ"- অব্যবস্থাপনায় হা

ad300